নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত একাধিক বিড়ালকে উদ্ধার খুদের, কুর্ণিশ জানাল নেটজনতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিশুর হৃদয় সর্বদা পবিত্র ও সরল। সেখানে পাপ, হিংসার কোনও জায়গা থাকে না। সম্প্রতি এক সাহসী খুদের ভিডিও নেটাগরিকদের মন জয় করে নিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ছোট্ট শিশু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিনটি বিড়ালকে বন্যায় ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়। সম্প্রতি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মালয়েশিয়া(Flood in Malaysia)। ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের(Natural Disaster) কারণে সেখানে প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ ভেস্তে গেল ডাকাতির ছক! ফিল্মি কায়দায় পুলিশের জালে আটক ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত

এমতাবস্থায় খুদের সাহসিকতার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, জলে টইটুম্বুর হয়ে রয়েছে একটি রাস্তা। সেখানেই জলের স্রোতে ভেসে যাচ্ছিল তিনটি বিড়াল। সেই সময়ই তাঁদের উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ে ওই শিশু। ছোট্ট খুদের জন্য এই কাজটি কিন্তু মোটেই সহজ ছিল না। প্রায় হাঁটুর বেশি গভীর জলে নেমেই বিড়ালগুলিকে উদ্ধারের কাজে নেমে পড়ে সে। তিনটি বিড়ালকেই শক্ত করে ধরে ধীর পায়ে সে এগিয়ে যায় নিরাপদ স্থানের দিকে। এরপর বিড়ালগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছতেও সক্ষম হয় সে।

আরও পড়ুনঃ সম্ভলে যাওয়ার পথে বাধা রাহুল-প্রিয়াঙ্কাকে, আটকে দেওয়া হল গাজিপুরে

খুদের এই উদ্ধারকার্যের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে ওই খুদে বালকের প্রশংসা করেছেন। তাঁর সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য, মালয়েশিয়ার কিছু অংশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, অতিবৃষ্টির কারণে সাম্প্রতিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হাজার হাজার মানুষের আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে কিংবা ভেসে গিয়েছে। এর ফলে গৃহহীন হয়ে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে তাঁদের মনোবল কিছু হলেও বাড়িয়ে দিয়েছে খুদের এই ভিডিও।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক