বাংলাদেশি জঙ্গি ঢোকার আশঙ্কা, মালদার ৯৩ হোটেলে কড়া নজর গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈধ কাগজ ছাড়া মালদা সীমান্তের বিভিন্ন চোরা পথ দিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা প্রবেশ করছে এ রাজ্যে। এর পাশাপাশি অনুপ্রবেশকারীরাও অসুস্থতার অছিলায় চিকিৎসকে দেখানোর অছিলায় ঢুকে পড়ছে এদেশে। মালদা জেলার ৯৩ টি হোটেল(93 Hotels) ধীরে কড়া নজরদারি শুরু করেছে গোয়েন্দারা।বাংলাদেশীদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে বাধ্য হয়ে। ভারত- বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহদীপুরে রপ্তানি আমদানির ব্যানিজ্যকেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিকরা। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে ভারতে আসেন বাংলাদেশী নাগরিকেরা। ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের। প্রতিদিন গড়ে ৪০০থেকে ৫০০জন বাংলাদেশী নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে আসেন। থাকতে হয় ইংরেজবাজার(Englishbazar) শহরের হোটেলে। তবে গত কয়েক দিন ধরে এদেশে বাংলাদেশ নাগরিকদের আনাগোনা বেড়ে গিয়েছে। রাতের অন্ধকারেও অনেকেই প্রবেশ করছেন মালদা সীমান্তর চোরা পথ দিয়ে এদেশে, এমনটাই অভিযোগ। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান , ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে। কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে।

তাতে আমরা আতঙ্কিত।বৈধ কাগজ নিয়ে শরনার্থী বা বাংলাদেশীরা ভারতে আসছেন। তা কি করে নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশী নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনী সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল ওনার অ্যাসোসিয়েশনের(Hotel Owner’s Association) আরেক সদস্য ইমতেয়াজ রহমানেরও একই বক্তব্য। মালদা মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশে অশান্তির পরিবেশ। ফলে দুষ্কৃতিরা বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে বা করছে। পরবর্তীতে হোটল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তারই আতঙ্কে এই সিদ্ধান্ত।অশান্ত ওপার বাংলা। আক্রান্ত হিন্দুরা। অশান্তির আঁচ পড়ল এপার বাংলাতেও। এরই মাঝে বাংলাদেশের কোন নাগরিকদের হোটেলে রাখা যাবে না এমনটাই সিদ্ধান্ত নিল মালদা হোটেল রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ব্যবসায়ীরা তারা বৈঠক করার পরই সিদ্ধান্ত নিয়েছে ।মালদা হোটেল রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ,বাংলাদেশের উত্তাল এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি না মালদা জেলাতে অনুপ্রবেশরা যারা ঢুকছে তাদের মধ্যে কোনটা বৈধ বা কোনটা অবৈধ আমরা বুঝতে পারছি না।

সেই পরিপেক্ষিতে বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারীরা কোন কিছু পাঠাতে পারে। তাই হোটেল অ্যাসোসিয়েশন গত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশী নাগরিকদের কোনো রকম হোটেল পরিষেবা দিব না। যতদিন না স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্তের কথা জেলা প্রশাসনকে জানিয়ে দেবো। বুধবার থেকেই বাংলাদেশ নাগরিকদের এই পরিষেবা পুরোপুরি বন্ধ । মালদা জেলাতে ৯৩ টি হোটেল রয়েছে। সবাইকে আমরা জানিয়ে দিয়েছি আমাদের দেশের স্বার্থে নাগরিক স্বার্থে সিদ্ধান্ত আমরা নিয়েছিl বৈধ কাগজকে অনেকে অবৈধভাবে তৈরি করে হোটেল এসে থাকছে। আমাদের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশিরা অবমাননা করেছে এই বিষয়ে আমরা ধিক্কার জানাই।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের