শত্রুতা ভুলে মাঝ সমুদ্রে ১২ নাবিককে মৃত্যুর মুখ থেকে বাঁচাল ভারত-পাকিস্তানের সমুদ্র সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় উপকূলরক্ষী(Indian Coast Guard) এবং পাকিস্তানি MSA-এর যৌথ প্রচেষ্টায় গতকাল ডুবে যাওয়া ভারতীয় সমুদ্রতরী আল পিরানপির থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এই নৌকাটি ভারতের পোরবন্দর থেকে ইরানের বন্দর আব্বাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু গতকাল ৪ঠা ডিসেম্বর সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার কারণে পরিস্থিতি ক্রমশ দুর্গম হতে শুরু করে। একেবারে ঝড়ের মুখে পড়ে যায় ওই নৌকা।

আরও পড়ুনঃ জেল জামিনের পরই পেটের সংক্রমণ, তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

বিপদের আভাস পেয়েই সেই সময়ে নৌকায় থাকা সদস্যরা ডিস্ট্রেস কল করেন, সেই সংকেত এসে পৌঁছয় ভারতের উপকূলবর্তী মুম্বই ভিত্তিক মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে। এরপরই গান্ধীনগরে এই পরিস্থিতি সম্পর্কে অতি দ্রুত বার্তা পাঠানো হয়। এর পাশাপাশি ডুবন্ত নৌকাটিকে বাঁচানোর জন্য তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া পাকিস্তানের এমআরসিসিকেও এই পরিস্থিতি সম্পর্কে সবটা জানানো হয়।

এরপর পাকিস্তানের উপকূলবর্তী সেনারাও সাহায্যের জন্য নিজেদের বিমান ও জাহাজ পাঠায়। এমনকি ওই এলাকায় উপস্থিত অন্যান্য জাহাজ এবং নৌযানগুলিকেও জানিয়ে দেওয়া হয় যে সেখানে একটি নৌকা ডুবে যাচ্ছে, এর মধ্যে থাকা মানুষদের বাঁচানো দরকার। বানিজ্য তরী এমভি কসকো গ্লোরিও এই মিশনে সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপরই সমুদ্রে ভাসতে থাকা এক ডিঙিতে ১২ জনকে চিহ্নিত করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ কথা নাকি গীতা? চলতি সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার কে! দেখুন সম্পূর্ণ তালিকা

মূল নৌকাটি ডুবে যাওয়ায় ১২ জন ওই ডিঙিতেই আশ্রয় নেন। গুজরাতের দ্বারকার থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে পাকিস্তানি উপকূলীয় অঞ্চলে ভাসতে ভাসতে ঢুকে পড়েছিল ওই ডিঙি। এরপর উভয় দেশের যৌথ প্রচেষ্টায় ওই ১২ জন সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জাহাজে তোলার পর তাঁদের চিকিৎসা শুরু করে দেওয়া হয়। আপাতত তাঁরা সবাই নিরাপদে রয়েছেন বলেই খবর। ইতিমধ্যেই তাঁদের গুজরাটের পোরবন্দরে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় উপকূল সেনাবাহিনী এবং পাকিস্তানি MSA এদিন যে পারস্পরিক সমন্বয় দেখিয়েছে তা অকল্পনীয়। এই ধরণের সহযোগিতার মাধ্যমে যে কোনও ভালো কাজ করা সম্ভব তা বোধহয় এতদিনে বুঝতে পারল পাকিস্তান।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর