২৪ ঘণ্টা আগেই  টেস্টের প্রথম একাদশ ঘোষণা কামিন্সের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র ২৪ ঘণ্টা। শুক্রবার থেকে  শুরু হতে চলেছে অ্যাডিলেড টেস্ট।   আর এই টেস্টের আগে প্রথম একাদশের ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সেখানে দেখা গিয়েছে, পারথ টেস্টের দল থেকে  একটিই পরিবর্তন  হয়েছে। চোট পাওয়া জশ হেজলেউডের জায়গায় প্রথম একাদশে খেলবেন ডানহাতি পেসার স্কট বোলান্ড।  বাকি দল একই রয়েছে।  অর্থাৎ, ফর্ম হারানো মার্নাস লাবুশেন বা অলরাউন্ডার মিচেল মার্শ রয়েছেন অ্যাডিলেড টেস্টে।।

অস্ট্রেলিয়ার  অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘অ্যাডিলেড  টেস্টে প্রথম একাদশে থাকবেন অলরাউন্ডার মিচেল মার্শ। গত দু’দিন ধরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ওকে দলে নিয়েছি। মার্শের চোট খুব বড় চিন্তার কারণ নয়। ‘ বলা বাহুল্য, কিছুদিন ধরে বল করেনি মার্শ। তবে কামিন্স আশাবাদী, অ্যাডিলেডে তাঁকে বল করতে দেখা যাবে।

উল্লেখ্য, পারথে প্রথম টেস্ট জিতে ৫ ম্য়াচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে অজিদের দুরমুশ করার পর এবার ভারতের লক্ষ্য মিশন অ্যাডিলেড। ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে থাকবে – উসমান খোওয়াজা, ন্যাথান ম্যাকসোয়ানি, মার্নাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (‌উইকেটরক্ষক)‌, প্যাট কামিন্স (‌অধিনায়ক)‌, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোলান্ড। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা