বটতলায় শিশু নির্যাতনের ঘটনায় অপরাধী ঝাড়গ্রাম থেকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:কলকাতার বটতলা থানা এলাকায় ৬ মাসের শিশুকন্যা কে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো অপরাধী। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের(Gopiballavpur) বাসিন্দা। অভিযুক্তর নাম রাজিব ঘোষ। বাড়ি গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রামে(Alampur Village)। বটতলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশ যৌথ ভাবে বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতার বটতলা থানায়(Burtalla P.S.) দুপুরে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য, যদি সত্যই রাজিব দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্তর মা জানায় তার ছেলে বোকা। কিছুটা মানসিক ভারসাম্য হীন। বাইরে কাজ করতে গেছিলো। বুধবার রাতে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। কেনো তা তিনি জানেন না। শিশু নির্যাতনের ঘটনায় কলকাতার বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির(CCTV) ফুটেজ দেখে তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরত্বে এক যুবককে ঘোরা ফেরা করতে দেখা যায়। তদন্তে নেমে জানতে পারে পুলিশ বটতলা এলাকার একটি দোকানে ওই ব্যক্তি কাজ করতো। তার নাম রাজীব ঘোষ। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার (Gopibalalvpur P.S.)আলমপুর গ্রামে।

ওই ঘটনা সে ঘটনার পর কলকাতার বড়তলা থানা এলাকা থেকে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নিজের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল। ওই শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক। বুধবার গভীর রাতে কলকাতার বটতলা থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার(Jhargarm District) গোপীবল্লভপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে যায়। সেখানে তার বাড়ি থেকে তাকে বৃহস্পতিবার ভোরবেলা বটতলা থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বৃহস্পতিবারই বটতলা থানা রাজীবকে শিশু নির্যাতনের ঘটনায় আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের