আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি খুলে ঢাকার রাস্তায় পোড়ালেন বিএনপির শীর্ষ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে হিন্দুদের এবং সংখ্যালঘুদের ওপর লাগাতার চলছে হামলা। সেই সঙ্গে সেখানে ভারতের জাতীয় পতাকাকে মাটিতে ফেলে অবমাননা করছে মোল্লা ইউনূসের সরকার। তাতে বেশ ক্ষুব্ধ হয়েছে দিল্লি। এই আবহে এবার ঢাকার রাস্তায় প্রকাশ্যে ভারতীয় শাড়ি পোড়াল খালেদার দল। জানা গিয়েছে,  ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদের জেরেই বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটালেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।  

  বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুড়ে ফেলে দেন। পরে বিএনপির নেতা-কর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয় খালেদার দলের মুখে শোনা যায় ভারত বিরোধি স্লোগান। পাশাপাশি  দলীয় নেতাদের গলায় শোনা যায়  হুঙ্কার। তারা দাবি তুলেছে,   ‘বয়কট বয়কট, ভারতীয় পণ্য’। একথায় বলা যায়, মোল্লা ইউনূসের সঙ্গে পাল্লা দিয়ে ভারতকে অপমান করতে এবার পথে নামল খালেদা জিয়ার দল।

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পান ইউনূস। এরপর থেকেই ক্রমশই  তারা অপমান করে চলেছে ভারতকে। শুধু তাই নয় হিন্দু মন্দির থেকে শুরু করে হিন্দুদের ওপর দেদার চালাচ্ছে ইউনূস সরকার। আর তাতেই পথে নেমেছেন এপার বাংলার মানুষ।  এই আবহে এবার ভারতের শাড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল  খালেদার দল।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ