নাবালিকা প্রেমিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: নাবালিকা প্রেমিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে অপহরণ করে খুন করার অভিযোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগের ফার্স্ট ফাস্ট কোর্টের বিচারক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল।আদালত সূত্রে জানা গেছে ,ইসলামপুর থানার(Islampur P.S.) গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আতিকুল শেখ ওরফে ভোলা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার।

২০২২ সালের ১৪ অগাস্ট আতিকুল তার প্রেমিকাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে ফোন করে। বাড়ির কাউকে কিছু না জানিয়ে আতিকুল নিজের প্রেমিকাকে পামাইপুর মোড়ের(Pamaipur Crossing) কাছে দেখা করতে বলে। ওই দিন সন্ধে নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা ,কিছু সোনার গয়না এবং অন্য কিছু জরুরি নথি নিয়ে গোপনে বেরিয়ে যায়।

আদালত সূত্রে জানা গেছে এরপর আতিকুল তার প্রেমিকাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে চলে যায়। কিন্তু সেদিনের পর থেকে ওই নাবালিকার পরিবারের সদস্যরা তার কোনও সন্ধান পায়নি। ২০২২ সালের ১৭ আগস্ট ওই নাবালিকার পরিবারের তরফ থেকে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই মামলার সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন,”লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রঞ্জিতপাড়া এলাকার একটি কলাবাগানে ওই নাবালিকার পচা গলা দেহ উদ্ধার হয়।

এর পাশাপাশি উদ্ধার হয় বাড়ি থেকে নিয়ে যাওয়া সোনার গয়না, নগদ টাকা। সরকারি আইনজীবী বলেন পুলিশ এই মামলায় ৮৬ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এবং ১৯ জন এই মামলায় তাদের সাক্ষ্য দান করেন। তিনি বলেন, লালবাগ ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক ঋষি কেশরী বৃহস্পতিবার অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩,৩৬৫ ৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং ওই নাবালিকাকে খুনের অভিযোগে আতিকুলকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এই রায়ে খুশি নাবালিকার মা সহ তার পরিবারের সদস্যরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের