চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলে ৩ বদল, গোলাপি বলের টেস্টে টস জিতলেন রোহিত, কেমন হবে ভারতের প্রথম একাদশ ?

নিজস্ব প্রতিনিধি : গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। দলে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে চোট সারিয়ে ময়দানে ফিরলেন শুভমন গিলও। গিলকে রাখা হয়েছে প্রথম একাদশে। পারথ টেস্টে বাদ পড়লেও গোলাপি বলের ম্যাচে ফের ভারতীয় দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন।  

এদিকে দল থেকে বাদ পড়লেন দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর। ভারতীয় অলরাউন্ডারের জায়গায় দলে নেওয়া হলে রবিচন্দ্রন অশ্বিনকে। রোহিতের নাম রয়েছে ৬ নম্বরে। চোট সারিয়ে প্রস্তুতি ম্যাচে ফিরে রান পেয়েছেন শুভমান গিল। তাঁকে তিন নম্বরেই নামানো হবে। গত ম্যাচে ৬ নম্বরে খেলা ধ্রুব জুরেল এবং ৩ নম্বরে খেলা দেবদত্ত পাড়িক্কলকে বসানো হয়েছে। এছাড়াও পারথ টেস্টে খেলা ওয়াশিংটন সুন্দরের বদলে দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। আকাশ দীপকে নিয়ে জল্পনা থাকলেও গোলাপি বলের টেস্টে দলে তাঁর জায়গা হয় নি।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ছিলেন না রোহিত। তিনি সদ্য দ্বিতীয় বারের মত বাবা হয়েছেন। সেই কারণে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। অ্যাডিলেডে দলে ফিরেছেন অধিনায়ক। রোহিত ফিরলেও তিনি ওপেন করবেন না বলেই জানা গিয়েছে। এদিকে যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকেই ওপেন করতে পাঠানো হবে। রোহিত মিডল অর্ডারে নামবেন। সেই কারণে দল থেকে বাদ পড়েছেন ধ্রুব।

উল্লেখ্য, চার বছর আগে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টেও পেস সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ৪৬ রানে ভার‍ত অলআউট হয়ে যায়। এদিন রোহিত টসে জিতে ব্যাটিং নেওয়ার পরেই ফের প্রশ্ন উঠছে, ভারত অধিনায়ক কি সঠিক সিদ্ধান্ত নিলেন?

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যাডিলেডে বৃষ্টি হতে পারে। টসের সময়ও কিছুটা মেঘলা ছিল আকাশ। এমতাবস্থায় ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, আবারও খেলা বিগড়ে যাবে না তো ?

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ