বাড়ি ভাঙতে গিয়ে মর্মান্তিক পরিণতি, চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, , প্রোমোটার প্রয়োজন মতো সুরক্ষার ব্যবস্থা না করেই ওই বাড়ি ভাঙার কাজ চালাচ্ছিল। আর তাতেই ঘটল দুর্ঘটনা।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগেই বাড়ি ভাঙার কাজ শুরু হয় দমদমে। এদিন বাড়ি ভাঙার সময় একাংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়ে যান এক শ্রমিক। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।    জানা গিয়েছে, মৃত ব্যক্তি হলেন সুনীল মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার বাসিন্দা। এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে শ্রমিকদের নিরাপত্তা।

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,’ আমার বাড়ির পাশেই এমন ঘটনা ঘটেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। দুর্ঘটনার সময় কেউ ছিল সুনীলের পাশে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।‘ অন্যদিকে এলাকার কাউন্সিলার বলেন, ‘ এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে পুলিশ আটক করেছে। আইন অনুসারে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।‘ ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক