শাসনের করুণ পরিণতি, ‘স্যর’-কে গুলি করে খুন করল দ্বাদশ শ্রেণির পড়ুয়া

এখানকার ধামোরায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক নাবালক ছাত্র স্কুলের অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে অভিযুক্ত সাদাম যাদব এবং তার সহকর্মী মণীশ যাদব স্কুলের বাথরুমে গিয়ে অধ্যক্ষ এস কে সাক্সেনাকে গুলি করে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে ভয়ঙ্কর কাণ্ড! প্রকাশ্যে ছাত্রকে সামান্য বকাঝকা করার শাস্তি। ছাত্রের হাতেই খুন হলেন স্কুলের অধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার ধামোরায় সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক হলেন মানুষ গড়ার প্রধান কারিগর। ছাত্ররা ভুল করলে তাঁদের শাসন করবেন শিক্ষকরা, এটাই সাধারণ বিষয়। তা বলে শিক্ষককে খুন করবে ছাত্র, এমনটা অকাল্পনিক। এবার সেটাই ঘটল। একটি প্রতিবেদন অনুসারে, ঘটনার দিন বিদ্যালয়ের বাথরুমে গিয়ে দ্বাদশ শ্রেণির নাবালক ছাত্র সাদাম যাদব স্কুলের অধ্যক্ষ এস কে সাক্সেনাকে গুলি করে হত্যা করে। ঘটনার পর স্বাভাবিকভাবেই স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। যেখানে দেখা যায়, ছাত্রটি ‘স্যার’-কে খুনের পর বাথরুম থেকে বেরিয়ে আসছে। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই দুই ঘণ্টার মধ্যেই নাবালক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছেন যে, ঘটনার দিন, অধ্যক্ষ এস কে সাক্সেনা অভিযুক্ত দ্বাদশশ্রেনীর ছাত্র সাদাম যাদবকে নির্দেশ দিয়েছিলেন যে, ‘পুত্র, তুমি নিজেকে উন্নত করো, এভাবে নষ্ট হয়ে যেও না…’। স্যারের এই সামান্য বকুনিতে ব্যপক চটে যায় সাদাম। এরপরেই সে পিস্তল নিয়ে প্রিন্সিপালের পেছনে ছোটে। শেষে স্যারকে ধাওয়া করতে করতে বাথরুমে পৌঁছে অধ্যক্ষের মাথায় গুলি করে সাদাম। ঘটনাস্থলেই মারা যান স্যার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেন। এবং স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। যাতে অভিযুক্ত সাদামকে স্পষ্ট দেখা যায়। এমনকী পরে জানা যায়, অধ্যক্ষের বকুনি শুনে ওই ছাত্র প্রথমে অধ্যক্ষের ঘরে ঢুকে তাঁর হেলমেট ও লাঞ্চ বক্সসহ চেয়ার ছুড়ে ফেলে দেয়। পুরো ঘটনাটি স্কুলের কর্মীদের সামনে ঘটেছিল। কিন্তু পুলিশের সামনে প্রত্যক্ষদর্শী স্কুলকর্মীরা কিছু বলতে রাজি হন নি। কিন্তু আশ্চর্য বিষয় হল, স্কুলে পড়তে গিয়েছে ওই ছাত্র, তাঁর হাতে পিস্তল এল কোথা থেকে? না এর উত্তর পাওয়া যায়নি।

যদিও সম্প্রতি এরকম আরেকটি ঘটনা ঘটেছিল পূর্ব উত্তর প্রদেশের গোরখপুরের জুবিলি ইন্টার কলেজে। আসলে, ক্লাসে মোবাইল ব্যবহার করায় নবম শ্রেণির এক ছাত্রকে বকাঝকা করেছিলেন এক শিক্ষক। এরপর ওই ছাত্র আরও দুই মুখোশধারী সঙ্গীদের নিয়ে শিক্ষকের ওপর চড়াও হয়েছিল এবং তাঁকে বেধড়ক মারধর করে। এরপর ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং পুলিশ তদন্ত শুরু করে। সুতরাং শিক্ষকদের উপর ছাত্রদের একের পর এক চড়াও হওয়ার ঘটনা বেড়েই চলেছে। তবে এবার মধ্যপ্রদেশে যে ঘটনাটি ঘটল, তা একেবারে সবকিছুর উর্ধে উঠে গেল।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর