চেখে দেখেছেন কী ঠাকুরবাড়ির হেঁশেলের সুস্বাদু এই পোলাও ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহ শেষে একটু ভালমন্দ চাখতে মন চাইছে ? রোজ রোজ বাইরের খাবারের প্রতি ঝোঁক থাকাটা ভাল অভ্যেস নয়। শরীরে এর কুপ্রভাব পড়তে পারে। তাই শীতের দুপুরে না হয় বানিয়ে নিন নতুন কিছু পদ। খাবার টেবিলে একসঙ্গে আড্ডা দেওয়াই হবে আবার ভুরিভোজও করা যাবে। জানেন কী ঠাকুরবাড়ির হেঁশেল একটি দুর্দান্ত পদ চেটেপুটে খেত সকলে। আর এই পদ হল ‘সর-মালাই পোলাও’। আহা স্বাদ যেন অমৃত.. দারুণ সুস্বাদু এই পদ শীতের ছুটি জমিয়ে দেবে। প্রিয়জনের মন কাড়তে চাইলে আপনিও একবার ট্রাই করুন এই পদ। বেশি ঝামেলা নয়, চটপট তৈরি করে নিন এই পোলাও।

উপকরণ : ইয়াখনির জন্য লাগবে- নারকেল দুধ- আড়াই কাপ, কেশর, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও পেঁয়াজ ৩ টে.. চালভাজার জন্য লাগবে- গোবিন্দভোগ চাল আধ কিলোগ্রাম, ঘি, তেজপাতা, কাজু কুচি, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, শাহী জিরে, এক কাপ চাল, লবন ও নারকেল দুধ। এছাড়াও লাগবে- পেঁয়াজ কুচি, ছানা দেড় কাপ, ময়দা ১ চামচ, ফ্রেশ ক্রিম ১ কাপ, নারকেল কুচি, কিসমিশ, দেড় কাপ ঘি, লেবু ও পেস্তা-আমন্ড কুচি।

প্রণালী : প্রথমে ইয়াখনি বানিয়ে নিন। একটি পাত্রে নারকেলের দুধ, তেজপাতা, গোটা গরম মশলা, ডুমো করে কাটা পেঁয়াজ এবং এক চিমটি কেশর দিয়ে ফুটিয়ে নিলেই ইয়াখনি তৈরি। এবার ময়দা ও ছানা একসঙ্গে ভালো করে মেখে নিকুতির আকারে গড়ে নিন। একটি পাত্রে ঘি গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে নিন।

তারপর একে একে ছানার গোল্লা, নারকেল কুচি, কিশমিশ এবং বাদাম কুচি ঘিয়ে ভেজে নিন। ছানার গোল্লাগুলি বাদামি করে ভাজতে হবে। এবার হাঁড়িতে পরিমাণমতো ঘি গরম করে তাতে তেজপাতা, শাহী জিরে এবং গোটা গরম মশলা ফোঁড়ন দিন। এর মধ্যেই বাদাম কুচি দিয়ে দেবেন। মশলার সুগন্ধ উঠলে তাতে ভালো করে ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল এবং স্বাদমতো লবন দিয়ে মিশিয়ে নিন। নাড়তে নাড়তে তাতে একটু একটু করে নারকেলের দুধ দিতে থাকুন এবং মেশাতে থাকুন।

ভাল করে মশলা মিশে গেলে তাতে নারকেলের দুধের ইয়াখনিটা দিয়ে দিতে হবে। তবে ইয়াখনি দেওয়ার আগে তা থেকে পেঁয়াজগুলি তুলে ফেলবেন। এবার পাতি লেবুর রস দিয়ে ভাত ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিন। মনে রাখা প্রয়োজন পোলাও রান্নার জল্য যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে। ইয়াখনি, নারকেলের দুধ মিলিয়ে যেন চালের দ্বিগুণ হয়। প্রয়োজনে একটু জল দিয়ে দিন। ভাত সেদ্ধ হয়ে গেলে হাঁড়ি নামিয়ে নিন।

আরও পড়ুন : পেটের সমস্যায় ভুগছেন ? অল্প তেল মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন তিব্বতি এই পদ

এবার কড়াই বা হাঁড়িতে বিরিয়ানির মতো একস্তর ভাত ছড়িয়ে দিন। তার উপরে ছড়িয়ে দিন পেঁয়াজের বেরেস্তা, ভাজা কিশমিশ, ছানার গোল্লা ভাজা, নারকেল কুচি এবং ফ্রেশক্রিম। তৃতীয় স্তরে উপরে ভাত ছড়িয়ে দিন। তার উপর পেঁয়াজ ভাজা ইত্যাদির চতুর্থ স্তর তৈরি করুন। এর উপর অবশিষ্ট ভাত এবং আমন্ড, পেস্তা কুচি ভাজা এবং অবশিষ্ট বেরেস্তা ছড়িয়ে দিন। পাত্রটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ব্যস রেডি ‘সর-মালাইের পোলাও’। পরিবারে সকলের সঙ্গে আড্ডা দিতে দিতে উপভোগ করুন এই পোলাও।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি