অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে বাংলাদেশ খবরের শিরোনামে জায়গা করে নিলেও এই মুহূর্তে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জেরে ফের উত্তাল সিরিয়া(Syria Civil War)। বিদ্রোহীরা এদিন শনিবার দক্ষিণাঞ্চলীয় দারা শহরটি পুরোপুরিভাবে দখলে নিয়েছে। বলা ভালো ২০১১ সাল থেকেই প্রেসিডেন্ট বাশার-আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের জন্মস্থান ছিল শহর। দারা সিরিয়া দেশটির প্রধান শহরগুলির মধ্যে অন্যতম। এদিন এই শহরেই ছড়িয়ে পড়ল আন্দোলনের আগুন। ফলে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সমর্থনকারীরা খুব সহজেই বিদ্রোহীদের কাছে পরাস্ত হয়েছে।

আরও পড়ুনঃ জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা! ‘আল্লাহ’ বলায় জুতো দিয়ে নির্মম প্রহার ৩ শিশুকে

সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সিরিয়ার বিদ্রোহীরা মোটরসাইকেলে করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে। শহরটির প্রধান স্কোয়ারে অনেকে ফাঁকা গুলি ছুড়ে উদযাপনে মেতেছেন তাঁরা। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি আসাদ সরকার। এছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর আগে দারায় জনসংখ্যা ছিল প্রায় এক লাখের বেশি।

রয়টার্স আরও জানিয়েছে, ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (HTS)-এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যেই চারটি গুরুত্বপূর্ণ শহর যথাক্রমে আলেপ্পো, হামা, হোমস এবং দারা নিজেদের দখলে নিল। গত ২৭শে নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় আকস্মিক প্রবেশের কথা জানায় বিদ্রোহীরা। এরপর সেটি দখল করেন নেয় তাঁরা। এর পাশাপাশি কেন্দ্রীয় শহর হোমসের দিকে অগ্রসর হওয়ার একদিন পরেই দারা দখলের দাবি জানাল বিদ্রোহীরা।

আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক মৃত্যু ৫ যুবকের

HTS-এর নেতা আবু মোহাম্মদ আল-গোলানি এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁদের এখন একটাই লক্ষ্য, আসাদের শাসন উৎখাত করা। যদিও শুক্রবার লেবাননের দুই সিনিয়র নিরাপত্তাকর্মী জানিয়েছে, ইরান সমর্থিত হিজাবুল্লাহ বাহিনী তাদের যোদ্ধাদের সিরিয়ায় পাঠিয়েছে যাতে আসাদ সরকারকে সিংহাসনে টিকিয়ে রাখা সম্ভব হয়। ফলে এই পরিস্থিতিতে আগামীদিনে কি ঘটতে চলেছে তা এখনই অনুমান করা মুশকিল।

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ