ইনস্টায় মন দেয়া-নেয়া, বিয়ে করতে গিয়ে পাত্রীর বাড়ির হদিশই পেলেন না বরবেশী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনব প্রতারণা! বিয়ে করতে গিয়ে পাত্রীর বাড়িই খুঁজে পেলেন না বর। অগত্যা ১৫০ জন বরযাত্রী নিয়ে ফিরতে হল বরবেশী যুবককে। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি না কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। সোশ্যাল মিডিয়া যেমন বিশ্বের সঙ্গে যোগাযোগের পথ খুলে দিচ্ছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। সম্প্রতি পঞ্জাবের জলন্ধরে একটি অবাক কাণ্ড ঘটল। বিয়ে করতে গিয়ে বিয়ে বাড়ির খোঁজই পেলেন না পাত্র, অগত্যা খালি হাতেই ফিরতে হল তাঁকে। তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে মনপ্রীত কৌর নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় জলন্ধরের মান্ডিয়ালা গ্রামের বাসিন্দা দীপক কুমারের। এরপর ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব হয়, শেষে বন্ধুত্ব গড়ায় প্রেমে। তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে মনপ্রীতের সঙ্গে দীপকের বন্ধুত্ব এতটাই গভীর হয় যে, তাঁরা দুজনেই সিদ্ধান্ত নেন তিন বছর পর তাঁরা বিয়ে করবেন। সেইমতো বিয়ের জন্যে মাসখানেক আগেই দুবাই থেকে দেশে ফেরেন দীপিক কুমার।

তবে তিনবছর প্রেম হলেও মনপ্রীতকে কখনও সামনাসামনি দেখেননি দীপক, তাঁদের ফোনালাপের মাধ্যমেই বিয়ে ঠিক হয়ে যায়। পঞ্জাবের মোগার বাসিন্দা মনপ্রীত। বিয়ের জন্যে নির্ধারিত দিনেই বর বেশে এবং ১৫০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে মোগায় পৌঁছন দীপক। মোগার রোজ গার্ডেন প্যালেসে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন দীপক সেখানে গিয়ে দেখেন সবকিছু ফাঁকা। মেয়ে তো দূর, কাকপক্ষীও সেখানে নেই। অনেক খোঁজখুজির পরেও মনপ্রীতের বাড়ির খোঁজ মেলেনি। অগত্যা ১৫০ জন বরযাত্রীকে নিয়ে খালি হাতে ফেরেন দীপক। দীপককে বলা হয়েছিল, মোগার রোজ গার্ডেন প্যালেস তাঁদের বিয়ে হবে। সেইমতো বিয়ের মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে বর সেখানে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে দীপক জানতে পারেন, ওই নামের কোনও প্রাসাদ নেই। তখন মনপ্রীতকে ফোন করেন দীপক। সে বলে, ‘দাঁড়াও আমরা আসছি।’ এর পর ফোনটি বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫০ বরযাত্রী নিয়ে দীপক মোগার লোহারা চকে অপেক্ষা করলেও কেউ আসেনি।

দীর্ঘ প্রতীক্ষার পর দীপক ও তার বাবা প্রেম চাঁদ থানায় গিয়ে বিষয়টি জানান। দীপক অভিযোগে বলেন, দুবাইয়ে কোনও একটি কোম্পানিতে তিনি চাকরি করতেন। মনপ্রীত কৌর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের কথোপকথন শুরু হয়ে। এমনকি মেয়েটির সঙ্গে বিয়ের কথা থাকলেও তিনি প্রতারিত হন। দীপক আরও জানান, মেয়েটি বিয়ের খরচা বাবদ তাঁর কাছে ৫০-৬০ হাজার টাকা চেয়েছিল, কিন্তু কেউ আসেনি বিয়ের দিন। এ ব্যাপারে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দীপক। ছেলেটির বাবা প্রেম চাঁদ জানান, ‘মেয়েটির বাবা-মায়ের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেননি, কিন্তু মেয়েটির সঙ্গে কথা বলেছেন। এর আগে ২ ডিসেম্বর বিয়ের কথা থাকলেও মেয়েটি জানায় তার বাবার শরীর ভালো নেই, তাই বিয়ে হবে ৬ ডিসেম্বর। যে প্রাসাদের কথা বলা হয়েছে তা মোগায় নেই। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা ন্যায়বিচার পাই। আমরা ১৫০ জন অতিথিকে ভাড়া করে নিয়ে এসেছিলাম।’ পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে আদেউ মনপ্রীত মেয়ে ছিলেন নাকি কোনও পুরুষ মেয়ে সেজে তাঁদের সঙ্গে কথা বলেছেন তা জানা যায়নি।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর