Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামীর সঙ্গে ঝগড়া, ৭ বছরের কন্যাকে নিয়ে গাছে ঝুলে আত্মহত্যা মহিলার

ছত্তিশগড়ের সুরগুজা জেলায় একজন মহিলা এবং তার নাবালিকা মেয়েকে একটি সরকারি স্কুলের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে যেখানে তার স্বামী শিক্ষক হিসাবে কাজ করেন , শনিবার পুলিশ জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর সঙ্গে ঝগড়া করে নাবালিকা মেয়েকে খুন করল মা। পরেই নিজেই আত্মঘাতী হলেন মহিলা। চমকপ্রদ ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলায়। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী একজন শিক্ষক। সরকারি স্কুলের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে মা ও মেয়েকে। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন স্থানীয় থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মীনা গুপ্তা (৩৫) নামক ওই মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করার পর প্রথমে তাঁর নাবালিকা কন্যা আস্থাকে (৭ বছর) গলা টিপে খুন করে। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুন্নি গ্রামের একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মা ও মেয়েকে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মহিলা ও তাঁর স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। যিনি ওই সরকারি স্কুলেরই শিক্ষক ছিলেন। ইতিমধ্যেই তাঁরা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন আদালতে এবং তা বিচারাধীন। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওই মহিলা তাঁর নাবালিকা মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন। স্কুলের মধ্যেই কোনও বিষয় নিয়ে তাঁর এবং তাঁর স্বামীর সঙ্গে ব্যপক গণ্ডগোল শুরু হয়।

এরপর স্কুল শেষ হওয়ার পর তাঁর স্বামী বাড়ি চলে গেলেও মেয়েকে নিয়ে স্কুলের বাইরে বসেছিলেন ওই মহিলা। পরদিন সকালে ওই স্কুলের গাছের মধ্যেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় ওই মহিলা ও তাঁর মেয়েকে। অনুমান, ওই মহিলা প্রথমে মেয়েকে গলা টিপে খুন করেন। এরপর মেয়ের এবং তাঁর গলায় দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝুলে পড়েন। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল