মালদহে পুলিশের চোখের সামনেই গ্রামের মেলায় খুল্লামখুল্লা জুয়া খেললেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: এ এক আজব মেলা। যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়াড়ির মেলা(Gambling Fair) বসল পুরাতন মালদহ  পুরসভার মোকাতিপুরে। যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও।অনেকে, অনেক রকম মেলার কথা শুনেছেন। কিন্তু যদি বলি জুয়াড়ির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল, পুরাতন মালদা পৌরসভার (Old Malda Municipality)মোকাতিপুর কলোনী এলাকা। হ্যাঁ এই এলাকাতেই মূলাষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়াড়ির মেলা।

সেই চিরায়ত প্রথা মেনেই শনিবার মূলাষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনীতে এমনই আজব মেলা বসে। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়াড়ির মেলা। যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও।কিন্তু কীভাবে এই মেলার প্রচলন? কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীব-জন্তুর আনাগোনা ছিল।

তাই মূলাষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন।মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাসপাশা খেলে অবসর সময় বিনোদন করতেন। তাতে পুজো করতে আসা নারীরাও যোগ দিতে পূজা শেষে।সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবে পরিচিতি লাভ। এই মেলায় দিনভর জুয়া খেলা হলেও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন থাকে। এই একদিন এই জুয়া খেলায় কোন পুলিশি তল্লাশির বিষয় থাকে না। উপরন্তু পুলিশ এই মেলা জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। যাতে মেলায় খেলতে আসা মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের