‘ভিউজের লোভে দুঃসাহসিক পদক্ষেপ’, হুইলচেয়ারে বসেই ১১৭ মিটার উঁচু থেকে ঝাঁপ

খানে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে থাকা অভয় ডোগরা ঋষিকেশে ১১৭ মিটার উচ্চতায় বাঞ্জি জাম্প করছেন, যা দেখে মানুষ হতবাক হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি সাঙ্ঘাতিক! হুইলচেয়ারে বসেই আকাশ থেকে ঝাঁপ দিলেন এক যুবক। ভিউজ পাওয়ার জন্যে মানুষ কি না কি করতে পারেন। সেটাই আরও একবার প্রমাণিত হল এই ভিডিওতে। এখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অসংখ্য মানুষ রোজগার করছেন। তাও আবার কমশম টাকা নয়, একেবারে কোটি কোটি টাকা আয় করছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ রাতারাতি সেলিব্রিটিও হয়ে যাচ্ছেন। যার ভিডিওতে যত ভিউজ পড়ছে, সে ততাধিক পরিচিতিও লাভ করছে। কিন্তু এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটবাসী। বাঞ্জি জাম্পিং, সাধারণত একটি রাইড। যেটি একটি যন্ত্রের মাধ্যমে অনেক উঁচু থেকে মানুষ নীচে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এতে কোনও ক্ষতি হয়না।

মজার রাইড হলেও এই রাইডটি খুবই দুঃসাহসিক। পুরো ফিট থাকা মানুষরাও এই রাইডে অংশ নিতে ভয় পান। সেখানে একজন প্রতিবন্ধী মানুষ, বাঞ্জি জাম্পিং করছেন, দেখেই হতবাক নেটপাড়া। সঙ্গে কেউ কেউ তাঁর সাহসকেও কুর্নিশ জানিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যপকভাবে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে থাকা অভয় ডোগরা ঋষিকেশে ১১৭ মিটার উচ্চতায় বাঞ্জি জাম্প করছেন, যা দেখে মানুষ হতবাক হয়েছেন। তবে তাঁর এই বাঞ্জি জাম্পিং-এর মতো দুঃসাহসিক রাইডে চড়া, অনেক শারীরিক অক্ষমতা সম্পন্ন মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, শারীরিক অক্ষমতা তার সাহসের তুলনায় কিছুই নয়। শারীরিক প্রতিদ্বন্দ্বিতা অতিক্রম করে,অভয় ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প সফলভাবে সম্পন্ন করেছেন।

 

ভিডিওতে আরও দেখা গিয়েছে, বাঞ্জি জাম্পিং-এর আগে অভয়ের নিরাপত্তার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে বাঞ্জি জাম্পিং-এর দলটি। আর যখন তিনি উচ্চতা থেকে লাফ দেন, তখন তার আত্মবিশ্বাস ও উদ্দীপনা সবাইকে মুগ্ধ করেছে। সম্প্রতি এই ভিডিওটি @himalayanbungy ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ছিল, ‘হুইলচেয়ারে আবদ্ধ যোদ্ধা, ১১৭ মিটার উঁচু বাঞ্জি জাম্পিং করে তাঁর স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন।’ তবে ভিডিওটিতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। অভয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘শুধু ভিউয়ের জন্য এত ঝুঁকি কেন?’ অপর একজন বলেছেন, ‘এ ধরনের স্টান্টকে উৎসাহিত করা উচিত নয়।’ অডিও নেতিবাচক প্রতিক্রিয়ায়, অভয় নিজেই উত্তর দিয়ে বলেছেন, ‘আমি খুশি। আমার জীবন অন্য কারো থেকে আলাদা নয়। এটা করতে খুব ভালো লেগেছে এবং আমি আবারও এটা করব।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর