সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আর সন্তানরা কোথায় গেলেন?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার  আল-আসাদ। আর তাতেই অবসান হয় তাঁর শাসনকালের। এই আবহে এবার প্রশ্ন উঠছে বাশারের দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর ক্যানসারে আক্রান্ত স্ত্রী ও সন্তানেরা এখন কোথায় রয়েছে ?

জানা গিয়েছে,  প্রেসিডেন্ট দেশ ছাড়ার আগেই স্ত্রী আসমা আসাদ এবং তাঁদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। নভেম্বর মাসের শেষের দিকে তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলা বাহুল্য, স্ত্রী আসমা  ব্লাড ক্যান্সারে আক্রান্ত । তাই তিনি খুব একটা জনসম্মুখে আসতেন না । আসমা লন্ডনে ছোট থেকে বড় হয়েছেন। বাশার কে বিয়ে করার পর তিনি সিরিয়ায় চলে আসেন। পেশায় আসাদ ছিলেন বিনিয়োগ ব্যাংকে কর্মচারি। শুধু তাই নয় ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় আসাদ নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ও দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। কিন্তু এদিন সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতেই নিখোঁজ হয়ে গেলেন বাশারের স্ত্রী । কোথায় রয়েছেন তিনি তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট বাশার দামেস্ক ছেড়ে পালিয়েছেন। এর আগে সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, বাসার প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তাঁরা জানান, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড়ে গিয়েছে। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে আচমকা বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়। তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায় নি। শুধু তাই নয়, বিমানটিতে কারা ছিলেন তাও এখনও জানা যায় নি।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক