গৃহস্থের বসতঘরে পূর্ণবয়স্ক গোখরো সাপ ঢুকে পড়ায় আতঙ্কে গোটা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: রবিবার শীতের সকালে হইচই কাণ্ড গৃহস্থ বাড়িতে। দরজা খুলেই চক্ষু চড়ক গাছ সকলের। ফোঁস ফোঁস শব্দ। জেনারেটরের আড়ালে উঁকি মারতেই দেখা গেল পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। সম্প্রতিকালে দেখা গেছে বিভিন্ন বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। যা ব্যতিক্রম নয়, নদিয়ার শান্তিপুর(Shantipur)। আবারো বসতঘরের ভেতরে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ। নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) সূত্রাগড় অঞ্চলের তামেলি পাড়ার চন্দন প্রামাণিক নতুন ঘর তৈরি করেছেন কিছুদিন আগে থেকে।

রবিবার হঠাৎই ওই ঘরের ভেতরে একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ দেখে গা শিউরে ওঠে পরিবারের সদস্যদের। ফোঁস ফোঁস আওয়াজে আতঙ্ক গ্রাস করে তাদের। খবর ছড়াতেই ভিড় জমায় প্রতিবেশীরা। চন্দন প্রামানিকের কথায়, তিনি বন দপ্তরকে বিষয়টি জানালে বনদপ্তরের আধিকারিকরা সময় লাগবে বলে জানান। তবে যতক্ষণ না পর্যন্ত বিষধর গোখরো(Cobra) সাপটি উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিবারের নাওয়া খাওয়া মাথায় ওঠে। এর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গ্রীষ্মকালে গোটা শান্তিপুরে বিষধর সাপের উপদ্রব ছিল যথেষ্টই।

মারাত্মক বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তারপর থেকেই সাপের নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠ। শান্তিপুর শহর অঞ্চল মানে ঘনবসতি পূর্ণ, নেই ঝোপ – জঙ্গল, কিন্তু কিভাবে বিষধর সাপের উপদ্রব বাড়ছে এই নিয়ে দুশ্চিন্তায় গোটা শান্তিপুরবাসী। পরে বন কর্মীরা এসে ওই বাড়ি থেকে বিষধর সাপটিকে ধরে নিয়ে যায়। হাপ ছেড়ে বাঁচেন সকলে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের