চুপসে গেল মোদির প্রচারের ফানুস, উজ্জ্বলা যোজনার ১.৫ কোটি পরিবারে জ্বলেনি গ্যাসের উনুন

Share:

নিজস্ব প্রতিনিধি : যখন প্রশ্ন উঠছে মোদির ভারত কতটা ‘বিকশিত’ হয়েছে? তখনই নিরাশার উত্তর দিচ্ছে আম জনতা। ভারত তৈরি হয়েছে আম আদমিকে নিয়ে। শুধুমাত্র কয়েকটা কর্পোরেট মানুষদের নিয়ে নয়। আর সেই সাধারণ মানুষই আজ ধুঁকছে মূল্যবৃদ্ধি ও বেকারত্বে। জিনিসপত্রের আগুন ছোঁয়া দাম,যা বেশিরভাগ সময় হাতের নাগালের বাইরে থাকছে সাধারণ মানুষের। আবার বেকারত্ব যে হারে বেড়েছে তাতে আম জনতার মুখের গ্রাস নিয়ে উদ্বেগ বাড়ছে।

যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে মোদি সরকার এতদিন প্রচারের পাহাড় গড়েছে সেগুলি কি আদৌ পৌঁছচ্ছে গরিবের দরজায়? এর জলজ্যান্ত উদাহরণ মোদির সাধের ‘উজ্জ্বলা’ যোজনা। বিনা পয়সায় গরিবকে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ১০ কোটি ৩৩ লক্ষ মানুষের ঘরে সেই সিলিন্ডার পৌঁছেও গিয়েছে। সঙ্গে কিস্তিতে ওভেন বা চুল্লি কেনার সুযোগ। কিন্তু মোদি সরকার ভাবেই নি আম জনতা সেই সিলিন্ডার রাখতে পারবে কিনা, সেই ক্ষমতা আছে কিনা। কেন্দ্রীয় সরকারি তথ্যই বলছে, ‘বিনা পয়সায়’ গ্যাস নেওয়ার যে উৎসাহ দেশের গরিব মানুষের মধ্যে ছিল, বিপুল টাকায় সিলিন্ডার কেনার ক্ষেত্রে সেই আগ্রহ এখন নেই। এবং প্রতিদিন সংখ্যাটা আরও বাড়ছে। যে সংখ্যক গ্রাহক এই স্কিমে নাম লিখিয়েছেন, তাঁদের একটা বড় অংশ বছরভর একটি গ্যাস সিলিন্ডারও কিনতে পারছেন না। পাশাপাশি, বছরে একটি সিলিন্ডার কিনে হাল ছেড়ে দেওয়ার সংখ্যাও কম নয়।

২০২৩-২৪ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি, এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার। অর্থাৎ সিলিন্ডার না কেনার হার প্রায় ১৫ শতাংশ। একটি মাত্র সিলিন্ডার কিনেছে, ওই আর্থিক বছরে এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজারেরও বেশি। ২০২২-২৩ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার পরিবার। তার আগের বছর সেই এমন সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫। ওই দুই বছরে একটি মাত্র সিলিন্ডার কিনেছেন যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ। 

‘বিকশিত ভারত’-এর কোটি কোটি পরিবারের নেই, তা বোঝাচ্ছে পরিসংখ্যান। মোদি সরকার ঘোষণা করেছিল, প্রতি বছর ১২টি করে সিলিন্ডারে মিলবে ওই ভর্তুকি। কিন্তু সার্বিকভাবে বছরে চারটি সিলিন্ডারও যে ক্রেতারা কিনছেন না, তা বলছে কেন্দ্রীয় তথ্যই।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা