ধনকুবেরদের নিরিখে বিশ্বে তৃতীয়  স্থানে ভারত, এক বছরে ধনীর সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মূল্য বৃদ্ধি আবহে এবং শেয়ার বাজারের পতন স্বত্বেও বিশ্বের ধনী দেশ গুলিতে বেড়ে চলেছে ধনকুবেরের সংখ্যা । আমেরিকা, চিনের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বেড়েছে ধনকুবেরদের সংখ্যা । এই মর্মে প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। সেখানে দেখা গিয়েছে, ভারতে ধনী ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

UBS-এর ১০ তম বিলিয়নেয়ার অ্যাম্বিশন রিপোর্ট অনুযায়ী , এক বছরের মধ্যে  ভারতে ৩২ জন কোটিপতি নতুন ধনকুবের তালিকায় যুক্ত হয়েছে । ২০২৩ সালে দেশের ধনকুবের সংখ্যা ছিল ১৫৩ জন । আর ২০২৪ সালে সেটা একলাফে বেড়ে হয়েছে ১৮৫ জন । এখান থেকেই স্পষ্ট যে মাত্র ১ বছরের মধ্যে দেশের  ধনীর সংখ্যা বেড়ে হয়েছে ৪২ শতাংশ । আর তাতেই ধনকুবেরের তালিকার নিরিখে  আমেরিকা এবং চিনের পরেই রয়েছে ভারতের নাম।

উল্লেখ্য, ধনকুবেরর তালিকার শীর্ষে চিন থাকলেও পরিসংখ্যান অনুসারে গোটা বছর জুড়ে দেশে বাড়েনি কোটিপতিদের সংখ্যা। উল্টে তা কমেছে। চিনে ২০২৪ সালে ৯৩ জন ধনকুবেরর সংখ্যা হ্রাস পেয়েছে। অন্যদিকে আমেরিকায় ধনকুবের তালিকায় যুক্ত হয়েছেন ৮৪ জন । UBS-এর রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে চিনে ধনকুবেরের সংখ্যা  ছিল ৫২০ জন। তা চলতি বছর কমে হয়েছে ৪২৭ । তবে গোটা বিশ্ব জুড়ে বেড়েছে ধনকুবের সংখ্যা। ২০১৫ সালে কোটিপতি ছিলেন ১৭৫৭ জন আর তা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৬৮২ সংখ্যাতে ।

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ