মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা, পটনায় তড়িঘড়ি অবতরণ বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঝ আকাশে পাখির সঙ্গে  বিমানের ধাক্কা। আর তাতেই তড়িঘড়ি পটনা বিমানবন্দরে জরুরি  অবতারণ দিল্লি-শিলং গামী স্পাইসজেট  ফ্লাইটের। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছে বলে খবর। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করছে স্পাইসজেট। আচমকাই এই ঘটনার জেরে দুর্ভোগোর শিকার হলেন বিমান যাত্রীরা ।

অন্যদিকে সোমবার কোচি গামী স্পাইসজেট বিমানে আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। আর তাতেই ১১৭ জন যাত্রীকে নিয়ে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতারণ করে বিমানটি। সকল যাত্রী এবং পাইলট সুস্থ রয়েছে বলে খবর। তাদেরকে বিকল্প ব্যবস্থা করছে স্পাইসজেট । এই প্রসঙ্গে স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন,’ ৯ ডিসেম্বর চেন্নাই থেকে কোচি যাওয়ার পথে স্পাইসজেট কিউ৪০০ বিমানটি প্রযুক্তিগত সমস্যার কারণে চেন্নাইতে জরুরি অবতারণ করা হয় । বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।‘

প্রসঙ্গত, গত কয়েক বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের আকাশে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বাড়ার ঘটনায় উদ্বিগ্ন ডিজিসিএ। বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার ঘটনা এড়াতে গত অগস্টে বিমানবন্দর কর্তৃপক্ষগুলির উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয় বিমান চলাচল নিয়ামক সংস্থার তরফে। সেখানে বন্যপ্রাণী নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছে। যাতে বিমানের ধাক্কায় কোন পাখির প্রাণহানি না হয় ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর