আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদের মাটিতে তৈরি হবে বাবরি মসজিদ: হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা অথবা রেজিনগর এলাকায় তৈরি হবে বাবরি মসজিদ। সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humayun Kabir)। কমপক্ষে দু ‘একর জায়গা কেনা হবে। তার থেকে বেশি জায়গাও হতে পারে। এর জন্য ২০০ জনেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ট্রাস্ট গঠন করা হবে। সেই ট্রাস্ট ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে বাবরি মসজিদ তৈরীর কাজ শুরু করবে। এরপর সেই মসজিদ তৈরি করতে পাঁচ বছর সময় লাগতে পারে। কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষজনের বসবাস। তাদের ধর্মের ভাবাবেগের কথা চিন্তা করে মুর্শিদাবাদ জেলাতে এই বাবরি মসজিদ স্মৃতি সৌধ তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের বিধায়ক হুমায়ুন কবীর আরও জানান,বেলডাঙায় বা রেজিনগর অর্থাৎ বহরমপুর থেকে কিছুটা দূরে কোন স্থানে এই বাবরি মসজিদ তৈরি করব।২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু করব।তিনি জানান,আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব এই মসজিদ তৈরি করার জন্য। তৃণমূল বিধায়ক দাবি করেন, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষজনের বাস পশ্চিমবঙ্গে। সেখানে উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের বসবাসের সংখ্যা অতি নগণ্য।অথচ গোটা মুর্শিদাবাদ এলাকায় ৭৫% মুসলমান সম্প্রদায়ের মানুষজনের বসবাস।তাঁদের ভাবাবেগকে স্বীকৃতি দিয়ে এই মসজিদ তৈরি করব আমি।

তিনি আরো দাবি করেন, ইতিমধ্যে রবিবার একটি জলসায় গিয়ে বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি। কারণ ছয়ই ডিসেম্বর দিনটি এলে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভারাক্রান্ত হয়ে ওঠেন মানসিকভাবে। বাবরি মসজিদ ধ্বংসের দিনটি তাদের কাছে বেদনাদায়ক হয়ে ওঠে। ইতিমধ্যে আদালতের নির্দেশে অযোধ্যায় বাবরি মসজিদ(Babri Mosque) তৈরি করার জায়গা দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে ট্রাস্ট রয়েছে তারা এই নতুন মসজিদ তৈরি করার ক্ষেত্রে কোন সিদ্ধান্ত এখনো অতি গ্রহণ করেনি। তাই অযথা বিলম্ব হওয়ায় এবার পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে হুমায়ুন কবীর দাবি করেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ