দিল্লি থেকে ইউরোপীয় ভিসা সেন্টার সরিয়ে ঢাকা-পাকিস্তানে খোলার দাবি মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোদি সরকারের সঙ্গে ক্রমশই দুরত্ব বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যাতে বাংলাদেশিদের ইউরোপীয় ভিসার জন্য দিল্লি ছুটতে না হয় তার জন্য ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা পাকিস্তানে খোলার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। আর তাঁর ওই দাবি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরির ঢাকা সফরের দিন ইউনূসের ওই দাবি মোদি সরকারকে বড় বার্তা বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

গত ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশিদের জন্য পর্যটক-সহ অন্যান্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় দূতাবাস। শুধুমাত্র মেডিক্যাল ভিসা প্রদান করা হচ্ছে। ফলে চরম সমস্যায় পড়েছে বাংলাদেশি গবেষক ‌ও পড়ুয়ারা। ইউরোপের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভিসা পাচ্ছেন না। কেননা, এতদিন দিল্লি থেকেই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির ভিসার জন্য আবেদন করতেন তারা।

হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির দুরত্ব বাড়তেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের জঙ্গিবাদ ও মৌলবাদের প্রতি সমর্থন জানাতে প্রধান উপদেষ্টা মোল্‌লা ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন ইউরোপের ১৯টি দেশের দূতরা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে হাজির ছিলেন বিদেশ  উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রের খবর, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মোল্লা ইউনূস জানান, ‘ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। দিল্লিতে যাতে আর কোনও বাংলাদেশিকে যেতে না হয়, তার জন্য আপনার ভিসা সেন্টার ঢাকা কিংবা পাকিস্তানের কোনও শহরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী