আগামী সোমবার টানা ২১ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে মহানগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার জরুরি মেরামতির জন্য সারাদিন কলকাতা শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। টালা পাম্পিং স্টেশনে(Tala Pumping Station) ১৬ ডিসেম্বর সকাল থেকে ১৭ ডিসেম্বর ভোর পর্যন্ত মেরামতির কাজ হবে। এর দরুন প্রায় ২৪ঘন্টা জল সরবরাহ বন্ধ রাখা হবে কলকাতা শহরে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানালো কলকাতার পুরসভা। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে ১৬ ডিসেম্বর সকাল ন’টা থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত টালা পাম্পিং স্টেশনে গুরুত্বপূর্ণ মেরামতি কাজ হবে জলের পাইপ লাইনে।

টালার পাম্পিং স্টেশনে ভাল বসানোর পাশাপাশি ইলেক্ট্রো মেকানিক্যাল ড্রাইভ পাম্প উচ্চ ভোল্টেজের মোটর ও অন্যান্য সরঞ্জামের মেরামতি করা হবে। এর পাশাপাশি ট্যাংকের লিক সারানোর কাজও সম্পন্ন হবে। এর জেরে ১৬ ডিসেম্বর পলতা ও টালা(Tala) জলাধার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হবে। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ছয় দিন জলসঙ্কট(Water Crisis) দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতা পুরসভার ১৬ টি বোরোর মধ্যে ১৭টি বোরোতে টালা থেকে জল সরবরাহ হয়ে থাকে।

একই সঙ্গে জল সরবরাহ ঐ দিন বন্ধ থাকবে কসবা সহ ৮ নম্বর বোরোর কলকাতা পুরসভা এলাকাতে। ফলতা থেকে জল সরবরাহ বন্ধ থাকায় উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাতেও ঐদিন জল সংকট দেখা দিতে পারে। তবে ১৭ ডিসেম্বর সকাল ৬’টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের