গোয়ার বিচে খোলামেলা সাহসী পোশাকে অপরাজিতা, হুঁশ উড়ল নেটিজেনদের

অভিনেত্রীর পোশাক অল্প ভিজে গিয়েছে। তাঁর আবেদনময়ী পোজ নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে। যদিও এই প্রথম নয়, এর আগেও অভিনেত্রী কে এই ধরনের সাহসী অবতারে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের দুষ্টু-মিষ্টি অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সব সময়েই স্রোতের বিপরীতে হাঁটতে ভালবাসেন তিনি। অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে কখনই পিছপা হন না অপরাজিতা আঢ্য। সব সময়েই একটু নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন তিনি। টলি উডের সিরিয়াল থেকে সিনেমা সবেতেই তাঁর ভরপুর আনাগোনা। আকারে একটু মোটাসোটা তিনি, কিন্তু তিনি মোটা বলে আধুনিক কোনও পোশাক পরবেন না, বা পশ্চিমী পোশাক পরলেই তাঁকে কটাক্ষ শুনতে হবে, এমনটা ধার ধারেন না। বরং নিজের মতো করেই বাঁচতে ভালোবাসেন। এই মুহূর্তে শহরে নেই অভিনেত্রী। বান্ধবীদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই সেক্সি অবতারে ধরা দিচ্ছেন অপরাজিতা।

গোয়ার সমুদ্র সৈকতে একেবারে ‘ওয়াটার বেবি’ হয়ে ঘুরে বেড়ালেন অভিনেত্রী। সেখান থেকে জনকেলির নানা ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন তিনি। অভিনেত্রীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্কুট রঙের শর্ট কাফতান, খোলা চুল, কোনও মেকআপ ছাড়াই সমুদ্রের নোনা জলে জলকেলি করছেন তিনি। অভিনেত্রীর পোশাক অল্প ভিজে গিয়েছে। তাঁর আবেদনময়ী পোজ নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে। যদিও এই প্রথম নয়, এর আগেও অভিনেত্রী কে এই ধরনের সাহসী অবতারে দেখা গিয়েছিল। কিন্তু গোয়া যেতেই অভিনেত্রীর বয়স ২০-তে ঠেকেছে, একেবারে ভোল বদলে নিলেন তিনি। এর আগে অপরাজিতাকে দেখা গিয়েছিল হট প্যান্টে।

 

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সুতরাং কলকাতার কোলাহল ছেড়ে বন্ধুদের সঙ্গে যে বেশ মজায় আছেন অভিনেত্রী, তা ভালই বোঝা যাচ্ছে! দীর্ঘদিন ধরে তিনি টলিউডে একের পর এক ভালো চরিত্র উপহার দিয়ে চলেছেন। ৪৬ বছরে এসেও নানা সময়ে ফ্যাশন জলওয়া দেখিয়ে চলেছেন অভিনেত্রী। আসলে গোয়ার সমুদ্র সৈকতে গিয়ে শীতকালীন ভ্যাকেশনের মজা চেটেপুটে উপভোগ করছেন তিনি। অভিনয় ও সংসার দুটোই নিপুণহাতে সামলান তিনি। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত জল থই থই ভালোবাসা। এরপর আর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার