তেলগু সুপারস্টার পবন কল্যাণকে ফোনে খুনের হুমকি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বলিউড সুপারস্টার সলমান খানের পরে এবার বেনামী ফোনে খুনের হুমকি পেলেন তেলগু সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। ইতিমধ্যেই হায়দরাবাদ পুলিশের কাছে খুনের হুমকি ফোন পাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। যে নম্বর থেকে ওই উড়ো ফোন এসেছিল সেই নম্বরের মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে হায়দরাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হুমকি দাতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সূত্রের খবর, সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের বাড়িতে বসেই জরুরি কাজ সারছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় তেলগু অভিনেতা পবন কল্যাণ। তখনই তাঁর কাছে এক অজ্ঞাতপরিচয়ধারীর  উড়ো ফোন আসে। ফোন ধরা মাত্রই পবন কল্যাণকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ দেন ওই ব্যাক্তি। সেই সঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। ওই হুমকি ফোন পাওয়ার পরেই পুলিশকে গোটা ঘটনাটি জানান অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ।

কেন আচমকাই তেলগু সুপারস্টারকে খুনের হুমকি দেওয়া হল, তা স্পষ্ট নয় পুলিশের শীঊর্ষ আধিকারিকদের কাছে। ব্যাক্তিগত শত্রুতা বাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। তবে পুলিশের ‌একাংশ মনে করছেন, সমাজমাধ্যমে প্রভাবশালী কোনও নেটা নাগরিক অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিতে পারেন। কেননা, গত নভেম্বর মাসেই অন্ধ্রের বিধানসভায় সমাজমাধ্যমে অপছন্দের নেতা বা ব্যক্তিকে নিশানা করার মতো মারণ ব্যাধিকে প্রতিহত করতে ‘সোশ্যাল মিডিয়া অ্যাবিউজ প্রোটেকশন বিল’ পেশ করেছিলেন কল্যাণ। বিল পেশ করতে সমাজমাধ্যমে সক্রিয় নেট প্রভাবীদের তুলোধনা করেছিলেন। ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘পছন্দ না হলে রাজ নেতা থেকে সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে নোংরা আক্রমণ ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এমনকি মহিলারাও ওই আক্রমণ থেকে ছাড় পাচ্ছেন না।’

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর