লুট হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে মালদার চোরা পথ দিয়ে পলাতক জঙ্গিরা সীমান্তে ঢোকার চেষ্টা চালাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাংলাদেশের পলাতক জঙ্গিরা সে দেশে লুট করা অস্ত্র নিয়ে মালদা সীমান্তের বিভিন্ন চোরা পথ দিয়ে এ রাজ্যে প্রবেশ করার ছক কষেছে। অশান্ত ওপার বাংলা থেকে জেল মুক্ত বাংলাদেশের একাধিক জঙ্গি বর্ষবরণের রাতে হামলার ছক কষছে ভারত ভূমিতে। অস্থির পরিস্থিতিতে লুঠ হওয়া প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্রের এখনো কোনো হদিশ পাওয়া যায় নি। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা ঘটছে। আবার নতুন করে অস্থিরতা পরিবেশ বাংলাদেশ জুড়ে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত(Malda Border এলাকা গুলিতে। পাশাপাশি লুঠ হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদহে।

গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭২ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তারমধ্যে প্রায়ই ৩২ কিলোমিটার এলাকায় তারকাটা নেই এবং ১৮ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদব নগর,আইহো সহ একাধিক এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের দাবি তারা আতঙ্কে রয়েছে। সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন। জলপথ থাকায় বিএসএফের(BSF) কাছে আধার কার্ড(Adhar Card) জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের।

কারণ মহানন্দার(Mahananda) ওই পার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এবার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা। তবে বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিভিন্ন চেকপোস্ট থেকে ২৪ ঘন্টা ব্যাপী নজরদারি চলছে। একই সঙ্গে বিএসএফ জওয়ানদের রুট মার্চ শুরু হয়েছে। মালদার সীমান্তবর্তী বাড়িগুলিতে নতুন কোন মুখ আশ্রয় নিচ্ছে কিনা সেদিকে নজর রাখছে পুলিশ প্রশাসন ও বিএসএফ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের