চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮ মিনিটে প্যারিস, ৯ মিনিটে আঘাত হানবে লন্ডনের লক্ষ্যবস্তুতে, ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:  এবার শক্তি বৃদ্ধি করছে রাশিয়া। তৈরি করল এক নতুন ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে বেলারুশ সরকার, রাশিয়ান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সহযোগিতায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে রাশিয়ার নতুন ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের দেশে মোতায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই আমেরিকা এবং জার্মানি ইউরোপের বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এই পরিস্থিতিতে রাশিয়া এবং বেলারুশ এই সিদ্ধান্ত নিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন হওয়ার সাথে সাথে পুরো ইউরোপ এবং ন্যাটো ঘাঁটি রাশিয়ার নিশানায় থাকবে। তাও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন যে বর্তমানে আমাদের কাছে বেশ কিছু ওরেশনিক মিসাইল সিস্টেম রয়েছে, যেগুলো আমরা যেকোনো সময় মোতায়েন করতে পারি। আমরা আমাদের শত্রুদের উপর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার চালিয়ে যাব। যদি তারা আমাদের ভূখণ্ডে হামলা বন্ধ না করে।  যেখানে তারা পশ্চিমা দেশগুলোর তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আমরা ভবিষ্যতেও যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারব।

ওরেশনিক মিসাইলের পাল্লা এখন ৫৫০০ কিলোমিটার। এটি এক সেকেন্ডে তিন কিলোমিটার গতিতে চলে। এমন এক অস্ত্র বসানো হয়েছে যা ৪০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে। মানে যে কোনো কিছুকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি উল্কার মতো আকাশ থেকে পড়ে। অর্থাৎ ভয়ানক ধ্বংসের দৃশ্য সাক্ষী থাকতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ