বিশ্বে প্রথম তৈরি হল হিরের ব্যাটারি, চলবে হাজার হাজার বছর

বিশেষ করে পেসমেকার, শ্রবণ সহায়ক ও চোখের ইমপ্লান্টের মতো ডিভাইসে ব্যবহৃত হবে এই ব্যাটারি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বে প্রথমবার হিরে দিয়ে ব্যাটারি বানিয়ে হৈচৈ ফেলে দিলেন বিজ্ঞানী ও প্রকৌশলীরা। পাশাপাশি তাঁরা দাবি করেছেন, যুগান্তকারী শক্তির উৎস এই ব্যাটারি যে কোনও ডিভাইসকে হাজার হাজার বছর ধরে চালিত করতে সক্ষম। এই ব্যাটারিতে রেডিওকার্বন ডেটিংয়ে ব্যবহৃত কার্বনের আইসোটোপ ‘কার্বন-১৪’ ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়েছে। ব্যাটারিটি বানিয়েছেন, ‘ইউনিভার্সিটি অফ ব্রিস্টল’ ও যুক্তরাজ্যের পরমাণু শক্তি কর্তৃপক্ষ বা ইউকেএইএ-এর বিজ্ঞানী ও প্রকৌশলীরা। পাশাপাশি এই ব্যাটারিটির মধ্যে তেজস্ক্রিয় বৈশিষ্ট্যও রয়েছে। জানা গিয়েছে, ব্যাটারির হীরার কাঠামোর ভেতরে বসানো হয়েছে কার্বন-১৪, যা তেজস্ক্রিয়া ক্ষয়ের মাধ্যমে শক্তি সঞ্চয় করবে। আর কার্বন-১৪ থেকে দ্রুত চলমান ইলেকট্রন শক্তি তৈরি করবে হীরের এই ব্যাটারি। 

বিজ্ঞানীদের দাবি, এই ব্যাটারি ক্রমাগত অল্প অল্প করে শক্তি উৎপাদনে সক্ষম। ‘মাইক্রোপাওয়ার’ ধাঁচের ব্যাটারি এটি। চিকিৎসা ক্ষেত্রে এই ব্যাটারির প্রয়োজন পড়বে বেশি। বিশেষ করে পেসমেকার, শ্রবণ সহায়ক ও চোখের ইমপ্লান্টের মতো ডিভাইসে ব্যবহৃত হবে এই ব্যাটারি। আর এই ব্যাটারির কার্যক্রম অনুযায়ী বারবার অস্ত্রোপচার করার ঝামেলা থাকবে না। তাই অন্যান্য ব্যাটারির তুলনায় এ ব্যাটারি রোগিদের আয়ু দীর্ঘায়িত করতে সক্ষম হবে। চিকিৎসার পাশাপাশি মহাকাশ অনুসন্ধানেও এসব ব্যাটারি কার্যকর হবে।

কারণ, মহাকাশযান ও বিভিন্ন ট্র্যাকিং ডিভাইসগুলিতে হিরের ব্যাটারি ভরলে, কয়েক দশক ধরে শক্তি দিতে থাকবে। এছাড়াও গভীর সমুদ্রে অনুসন্ধান, যেখানে মানুষের প্রবেশাধিকার সীমিত-সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যেতে পারে এ ব্যাটারিকে। সুতরাং চিকিৎসা ক্ষেত্র থেকে মহাকাশ ব্যবস্থা পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে এসব ব্যাটারি ব্যবহার করা যেতে পারে। হিরের তৈরি ব্যাটারির শক্তি চালক হল কার্বন-১৪। যার আয়ু ৫,৭০০ বছর। পাশাপাশি এই ব্যাটারি খুবই টেকসই। এই ব্যাটারি তৈরির জন্য এক মেশিনও বানিয়েছেন গবেষণা দলটি।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম