চলতি শীতে বাড়িতেই বানান বিবিখানা পিঠে

তবে আজ দেবো আরও একটি মিষ্টি পিঠে বানানোর রেসিপি, যার নাম বিবিখানা পিঠে

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত মানেই একদিকে যেমন বিয়ে বাড়ি, ঘুরতে যাওয়া, নানারকমের মেলার আনন্দ, তেমনি শীত আসলেই কিন্তু একটি খাবার খাওয়ার জন্যে মন আনচান করে। তা হল, নলেন গুঁড়, যা বছরের আর কোনও সময় পাওয়া যায়না। আর নলেন গুঁড় দিয়ে নানা ধরনের পিঠে, পায়েস, বাঙালির শীতকালীন অন্যতম লোভনীয় খাবার। যাই হোক, পিঠে বলতে শুধুই পাটিসাপটা, পুলি পিঠের মতো একাধিক পিঠের কথা মাথায় আসে। আর এ সকল পিঠেগুলিতেই টই-টুম্বুর মিষ্টিতে ভরা। তাই যাঁরা মিষ্টি খেতে ভালবাসেন না, তাঁদের ক্ষেত্রে শীতকালে হয়তো পিঠের স্বাদ নেওয়াই হয়না। তবে মন খারাপের কারণ নেই। মিষ্টি পিঠে যেমন হয়, তেমনি হয় ঝাল পিঠেও। তবে আজ দেব আরও একটি মিষ্টি পিঠে বানানোর রেসিপি, যার নাম বিবিখানা পিঠে…

উপকরণ

চালের গুঁড়া ১ কাপ

ময়দা আধা কাপ

বেকিং পাউডার ১ চা-চামচ

এলাচ গুঁড়া আধা চা-চামচ

নারকেল কোরা ১ কাপ, ঘি ১/৪ কাপ

খেজুরের গুড় আধা কাপ (জলে গুলিয়ে নিতে হবে)

তরল দুধ ১ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী

প্রথমে ঘি ছাড়া অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর একটা পুডিংয়ের বাটিতে ঘি মাখিয়ে নিতে হবে। এবার মাখা মিশ্রণটি এই বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে দিতে হবে। এরপর সসপ্যানে পরিমাণমতো জল দিয়ে মিশ্রণের বাটিটি তার ওপরে বসিয়ে ঢেকে দিতে হবে। এরপর ২০ থেকে ৩০ মিনিট মৃদু আঁচে রেখে দিতে হবে। এভাবে পুডিং বানিয়ে নিতে হবে। এরপর কাঠি ঢুকিয়ে দেখতে হবে যে পিঠেটি হয়ে গিয়েছে কি না। কাঠিতে মিশ্রণ না লাগলে নামিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি