নিরাপদে সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার করে ফেরানো হল দেশে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহীদের আক্রমণে সিরিয়ার পতন হয়েছে বাশার আল-আসাদ সরকারের। বিদ্রোহীরাই এখন সরকার গঠন করতে প্রস্তুত। এই আবহে  যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া থেকে সরিয়ে নিয়ে আনা হল ৭৫ জন ভারতীয়দের। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় নাগরিকরা নিরাপদে লেবাননে পাড়ি দিয়েছেন এবং বাণিজ্যিক ফ্লাইটে তাদের ভারতে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে মন্ত্রক আরও জানিয়েছে, সরিয়ে নেওয়াদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ৪৪ জন ‘জাইরিন’ (তীর্থযাত্রী) অন্তর্ভুক্ত ছিল, যারা সাইদা জয়নাবে আটকা পড়েছিলেন।

মন্ত্রক সূত্রে খবর, এখনও অনেক ভারতীয় সিরিয়াতেই রয়ে গেছে। মন্ত্রক বলেছে, দামেস্ক এবং বৈরুতে ভারতীয় দূতাবাসগুলি সরিয়ে নেওয়ার সমন্বয় করেছে। কিছু ভারতীয় অবশ্য সিরিয়ায় রয়ে গেছে। সরকার তাদের হেল্পলাইন নম্বর +963 993385973, হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডি hoc.damascus@mea.gov.in-এর মাধ্যমে দামেস্কের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী, আসাদ বংশের পাঁচ দশকের শাসনের অবসান ঘটিয়েছে। দীর্ঘ ১২ দিনের আক্রমণের পর রবিবার রাজধানী দামেস্ক দখল করে বিদ্রোহীরা। আসাদ, ক্রেমলিনের মিত্র, বিদ্রোহীরা তাঁর প্রাসাদ লঙ্ঘন করার আগে রাশিয়ায় পালিয়ে গিয়েছিল এবং তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক