সিরিয়াকে মাটিতে মিশিয়ে দিতে ৪৮ ঘন্টায় ৪৮০ বার বিমান হামলা ইজরায়েলের

গত ৯ ডিসেম্বর থেকে সিরিয়ায় প্রায় ৪৮০ বারেরও বেশি কৌশলগত বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইজরায়েল। সিরিয়াকে মাটিতে মিশিয়ে দিতে ৪৮ ঘন্টায় ৪৮০ বার বিমান হামলা চালিয়েছে ইজরায়েল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইজরায়েল বিমান বাহিনী। আমেরিকার পর সিরিয়ার মাটিতে অন্তত ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইজরায়েল। বিদ্রোহীদের মাত্র ১২ দিনের হামলাতেই পতন ঘটেছে সিরিয়ায় ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। আর তাঁর পতনের সঙ্গে সঙ্গে আসাদ পরিবারের ৫৩ বছরের সাম্রাজ্যেরও অবসান ঘটেছে। স্বৈরাচার সরকারের পতনে উচ্ছ্বসিত সিরিয়ার বাসিন্দারা। কিন্তু তাঁদের এই খুশি নিমেষেই দুঃখে পরিণত করল ইজরায়েল। গত ৯ ডিসেম্বর থেকে সিরিয়ায় প্রায় ৪৮০ বারেরও বেশি কৌশলগত বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইজরায়েল। সিরিয়াকে মাটিতে মিশিয়ে দিতে ৪৮ ঘন্টায় ৪৮০ বার বিমান হামলা চালিয়েছে ইজরায়েল।

যাতে সিরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইজরায়েল সিরিয়ার ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি শহরে অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রে হামলা চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে ‘চরমপন্থিদের হাতে’ চলে না যায়, সেজন্যই গত ৪৮ ঘন্টায় ৪৮০ বার হামলা চালিয়েছেন তারা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু নৌ ঘাঁটি নয়, বিভিন্ন অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক জায়গায় ইজরায়েল বাহিনী হামলা চালিয়েছে। এছাড়াও ইজরায়েল সেনাবাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি প্রতিরক্ষা অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ। উল্লেখ্য, গত রবিবার সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর পরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছিল ইজরায়েল, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে। বাশার আল-আসাদ সরকারের পতনের পরেই সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি, হারমন পার্বত্য অঞ্চল দখলে নেয় নেতানিয়াহু বাহিনী।

বর্তমানে আসাদ সরকারের পতনের পরেই সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির। এর আগে বাশার আল-আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস ধ্বংস করেছে ইজরায়েল। উল্লেখ্য, গত ২৪ বছর ধরে সিরিয়ায় শাসন ক্ষমতায় ছিল বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণে সম্প্রতি তিনি দেশ ছেড়েছেন। পালিয়ে গিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাস।এর আগে সিরিয়ায় হামলা চালিয়েছিল আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছিল আমেরিকা। এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা নিয়ে কৃতিত্বের দাবি করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম