দিল্লিতে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, শৈত্য প্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন

একই সঙ্গে দিল্লিতে রাতের তাপমাত্রা পৌঁছেছে এই মূহুর্তে ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর (IMD) দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে ভয়াবহ দূষণ, অন্যদিকে প্রবল ঠাণ্ডার কোপ। ডিসেম্বরের শুরু থেকেই জাতীয় রাজধানী দিল্লির তাপ মাত্রা কমতে শুরু করেছে। হাড়কাঁপুনি ঠাণ্ডায় জবুথবু দিল্লিবাসী। নভেম্বরের শুরুতে প্রবল দূষণে দিল্লি ঢেকে গিয়েছিল ধোঁয়াশায়। যার কারণে অনেক নিষেধাজ্ঞা জারি হয়। এবার আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বুধবার (১১ ডিসেম্বর) দিল্লিতে মরসুমের সবচেয়ে ঠাণ্ডা সকাল ছিল। উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে তাপমাত্রা। একই সঙ্গে দিল্লিতে রাতের তাপমাত্রা পৌঁছেছে এই মূহুর্তে ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর (IMD) দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে।

আবহাওয়া সূত্রের খবর, হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসের কারণে দিল্লিতে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। শহরের দুটি প্রধান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, সাফদারজং এবং পালামে সর্বনিম্ন তাপমাত্রার খবর দিয়েছে আইএমডি। মৌসম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মূহুর্তে দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। পালাম, দিল্লির আরও একটি গুরুত্বপূর্ণ স্থান, সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আজ ১১ ডিসেম্বর থেকেই দিল্লিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আইএমডি নিয়মানুসারে, সর্বনিম্ন তাপমাত্রা হওয়া উচিত ৪.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের থেকে কমে যায় তখনই সমভুমিতে শৈত্যপ্রবাহের ঘোষণা করা হয়।

সুতরাং দিল্লিতে এখন তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে রয়েছে, তাই আজ থেকে এখানে শৈত্যপ্রবাহ ঘোষণা করল IMD। শীত শুরু না হতেই ঠাণ্ডার প্রথম ছোবল খেল দিল্লি। যেখানে তাপ মাত্রার পারদ ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। কাকতালীয়ভাবে গতবছর ১৫ ডিসেম্বর, দিল্লির ন্যূনতম তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। এ বছরেও দিল্লিতে একই তাপমাত্রার পুনরাবৃত্তি হল। ১৯৪০ সালে দিল্লিতে ০ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর