জনপ্রিয় অভিনেত্রীর ১৪ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার নিহতের দুই বন্ধু

গত শনিবার (৭ ডিসেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে স্বাভাবিকভাবেই খোঁজাখুঁজি শুরু করেন সাগরের মামাবাড়ির লোকজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ক্রাইম পেট্রোল’-খ্যাত অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগর গাঙ্গওয়ারের মৃতদেহ উদ্ধার। স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর গোটা পরিবার কে। পুলিশ একটি নালানর্দমা থেকে উদ্ধার করেছে সাগরের দেহ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বেরেলি তে। সাগরের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কোনও ষড়যন্ত্র, খুন নাকি অপহরণ? যদিও এই ঘটনায় ইতি মধ্যেই সাগরের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। আসলে সাগর তাঁর মামাবাড়িতে থাকত। গত শনিবার (৭ ডিসেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে স্বাভাবিকভাবেই খোঁজাখুঁজি শুরু করেন সাগরের মামাবাড়ির লোকজন। তাঁর মামা এলাকায় জিজ্ঞাসাবাদ করার পরেও কোনও তথ্য পায়নি। শেষে তিনি পুলিশকে বিষয়টি জানান। এবং পুলিশ তদন্ত শুরু করে সাগরের নিথর দেহ ড্রেন থেকে খুঁজে পায়।

এরপর এলাকার কয়েকজন যুবককে আটক করেন পুলিশ। পুলিশের জেরার মুখে পরেই সাগরের এক বন্ধু অনুজ চমকপ্রদ তথ্য পেশ করেন। অনুজ জানায়, ঘটনার দিন সাগর তাঁদের সঙ্গে বসে মদ খাচ্ছিল। মদ খেতে খেতে হঠাৎই সাগর অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় ভয় পেয়ে তাঁরা সাগরকে মাঠে ফেলে সেখান থেকে চলে যান। কিন্তু সাগরের পরিবার দাবি করছেন, অনুজের দেওয়া তথ্য একেবারে ভুল। কেননা সাগরের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন সাগরের শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এমনকী সাগরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সুতরাং সাগরের পরিবার এই ঘটনাটিকে নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এবং বলেছেন সাগরকে হত্যা করা হয়েছে। সাগরের পরিবার তাঁর দেহ ময়নাতদন্তের দাবি করেছেন। এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবার। তাঁরা বেরেলিতে প্রায় ৯০ মিনিট জুড়ে বিক্ষোভ দেখান। এরপরেই পুলিশ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করে। সাগর গাংওয়ারের দুই প্রাপ্তবয়স্ক বন্ধু, অনুজ এবং সানিকে বুধবার গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সার্কেল অফিসার (ফতেহপুর) আশুতোষ শিবম বলেছেন, “পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। তবে বিষক্রিয়া বা ওষুধের অতিরিক্ত মাত্রার ইঙ্গিত পাওয়া গিয়েছে।” অন্যদিকে জেরার মুখে পড়ে অনুজ এবং সানি স্বীকার করেছেন, তারা সাগরের সঙ্গে মাদক ও অ্যালকোহল সেবন করেছিলেন। পুলিশ জানিয়েছে, সাগর, ক্লাস ৮-এর ছাত্র। রবিবার (৮ ডিসেম্বর) সকালে ইজ্জতনগর থানার আদালখিয়া গ্রামের কাছে একটি ড্রেন থেকে সাগরের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। এরপরই সাগরের গ্রামে প্রতিবাদের জন্ম দেয়, বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সাগরের মা তথা স্বপ্না দেবী ‘ক্রাইম পেট্রোল’ এবং ‘মাটি কি বান্নো’-অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। স্বপ্না সিং মঙ্গলবার তার ছেলের মৃতদেহ দেখতে মুম্বই থেকে বেরেলি চলে যান। এবং তিনি ছেলের হত্যার ঘটনায় ভুটা থানায় নতুন এফআইআর দায়ের করেছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর