লড়াই শেষ, না ফেরার দেশে ওপার বাংলার প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একুশে পদকপ্রাপ্ত গায়িকা পাপিয়া সারোয়ার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিনের লড়াই শেষ। চলে গেলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একুশে পদকপ্রাপ্ত গায়িকা পাপিয়া সারোয়ার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়িকা স্বামী সারওয়ার আলম। তাঁর কথায়, আজ তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামিকাল জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে বনানির এক কবরস্থানে কবর দেওয়া হবে। সূত্রের খবর, গায়িকা বিগত কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত মাসের তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই, হাসপাতাল পরিবর্তন করে তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সর্বচেষ্টা ব্যার্থ হল।

চিরঘুমের দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গায়িকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তাঁর পরিবারে স্বামী এবং দুই সন্তানকে রেখে গিয়েছেন। তাঁর দুই মেয়েই রত্ন। বড় মেয়ে জারা সারোয়ার কলেজ অব নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিশা সারোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী। ১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সারোয়ার। ছোটবেলা থেকেই রবীন্দ্র–অনুরাগী ছিলেন তিনি। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে গান গাওয়া শুরু করেন তিনি। পড়াশোনার ক্ষেত্রে প্রাণিবিজ্ঞানের ছাত্রী ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এরপর ১৯৭৩ সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি অর্জনের জন্যে ভারতে আসেন গায়িকা। তিনিই প্রথম স্বাধীনতার পর ভারত সরকারের বৃত্তি পেয়েছিলেন।

এছাড়াও তিনি ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে গানে দীক্ষা নেন। তাঁর প্রথম অডিও অ্যালবামের নাম ‘পাপিয়া সারোয়ার, যা প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। তাঁর সঙ্গীত কেরিয়ারে রবীন্দ্রসংগীতের জন্যেই কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তিনি সুরেলা কণ্ঠ দিয়ে সকলের মন জয় করেছেন। তবে রবি গানের পাশাপাশি তিনি আধুনিক গানেও সফলতা পেয়েছিলেন। ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাঁর গাওয়া, যা আপামর বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করেছিল। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’, যা প্রকাশিত হয় ২০১৩ সালে। তিনি বাংলা একাডেমি থেকে ২০১৩ সালে রবীন্দ্র পুরস্কার, ২০১৫ সালে একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন। এছাড়াও তিনি ২০২১ সালে পেয়েছেন একুশে পদক। সুতরাং তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ বিনোদন মহলে।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী