চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের পরিবর্তে টি টোয়েন্টি ফরম্যাটে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে চলা সঙ্ঘাতের জেরে কী আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট বদলে যেতে বসেছে? ওয়ানডে ফরম্যাটের বদলে টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে কেউ মুখ খুলতে চাননি।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে বসার কথা ছিল আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাতে অসম্মতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তে এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে প্রতিযোগিতার আয়োজন করার দাবি জানায় বিসিসিআই। (উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের খেলাগুলি হয়েছিল শ্রীলঙ্কায়)। কিন্তু সেই দাবি মানতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই পড়শি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে কার্যত খাবি খাচ্ছেন আইসিসি’র কর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে তৈরি হওয়া জট কাটাতে বেশ কয়েকবার বৈঠকে বসেছে আইসিসি’র গভর্নিং বডি। কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আদৌ জট কাটানো যাবে কিনা, তা নিয়েও সন্দিহান ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

এর মধ্যেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, অবিলম্বে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি জট কাটানোর জন্য আইসিসির উপরে চাপ সৃষ্টি করেছে সম্প্রচারকারী সংস্থা এবং প্রতিযোগিতার বিজ্ঞাপনদাতারা। সেক্ষেত্রে ওয়ানডে ফরম্যাটের পরিবর্তে টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার আয়োজন করার জন্যও আইসিসিকে পরামর্শ দিয়েছেন। কেননা, প্রতিযোগিতার আর দু’মাসও বাকি নেই। যদিও আইসিসি’র তরফে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি