Loading live market data...
Loading active stocks...
Connecting...

কোয়ারেন্টিনে রাজ চক্রবর্তী, তাহলে কী পরিবারে আবারও বিপদ?

কোয়ারেন্টিনে দিন কাটছে রাজের। কিন্তু কারণটা কী? বলে রাখা ভালো করোনা নয় বরং চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ চক্রবর্তী, পরিচালকের পাশাপাশি তিনি এখন এক রাজনৈতিক ব্যাক্তিত্বও বটে। প্রচন্ড কাজের মধ্যেই দিন কাটে তাঁর। অবসর বলতে মাঝে মাঝে স্ত্রী পুত্রের সঙ্গে বেড়াতে যাওয়া। তবে এখন এসব কিছুতেই ছেদ পড়েছে। কোয়ারেন্টিনে দিন কাটছে রাজের। কিন্তু কারণটা কী? বলে রাখা ভালো করোনা নয় বরং চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন রাজ। আর এই রোগ যে অবশ্যই ছোঁয়াচে তা বিলক্ষণ জানেন সকলে। তার মধ্যে বাড়িতে রয়েছে একরত্তি ছেলে ইউভান। সব কিছু ভেবেই দক্ষিণ কলকাতাইয় নিজের বিলাসবহুল  অ্যাপার্টমেন্টে রাজের অন্য একটি ফ্ল্যাটে আপাতত নিভৃতবাসেই রয়েছেন তিনি। কারও সামনে আসছেন না। কারও সঙ্গে দেখাও করছেন না। সব রকমের সাবধানতা অবলম্বন করেছেন তিনি। বিগত ৫-৬ দিন আগে নাকি চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন রাজ। 

View this post on Instagram

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

এই মুহূর্তে তাঁর কাজের ভীষণ চাপ। ব্যারাকপুরের বিধায়কের দায়িত্ব সামলানোর পাশাপাশি পরিচালনাও চালাচ্ছেন সমান তালে।  আপাতত ‘ধর্মযুদ্ধ’র মুক্তি নিয়েই ব্যস্ত পরিচালক রাজ চক্রবর্তী। লকডাউন না হলে তাঁর এই ছবি এতদিনে মুক্তি পেয়ে যেত। কিন্তু বাকি অনেক ছবির মত রাজের ছবিটিও মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। অবশেষে আগামী ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ধর্মযুদ্ধ’। তবে তার আগে রাজের আরোগ্য কামনায় তাঁর গুণগ্রাহীরা।  

কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন

রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘বারাকপুরে সিনেমায় ঢুকিয়ে দেওয়ার ব্যবসা খুলেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ‘ভবানীপুরের জয়ের কারণেই টার্গেট’, দাবি শুভেন্দুর

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে