ফের ক্ষমতায় ট্রাম্প, হুবহু মিলে গেছে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস তাঁর জীবদ্দশায় এমন কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যা পরবর্তীকালে আশ্চর্যজনক ভাবে মিলে গিয়েছে। তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে হইচই গোটা বিশ্ব মহলে। তা দেখে তাজ্জব তাবড় তাবড় বিশ্ব নেতারা। এমনকী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ এ যে আমেরিকার প্রাক্তন ডোনাল্ড ট্রাম্প যে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন, তা বহুকাল আগেই বলে গিয়েছিলেন তিনি।

আমেরিকার কুর্সিতে ফের ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউস পেলেন ট্রাম্প। ট্রাম্পের জয়ে যখন উল্লাস সমর্থকদের মধ্যে, তখনই বাতাসে ঘুরপাক খেল ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের সেই ভবিষ্যদ্বাণী। দীর্ঘদিন পরে সত্যি প্রমাণিত হল নস্ত্রাদামুসের এই ভবিষ্যদ্বাণী। ১৯৫৫ সালে ‘The Prophecies’ নামে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর একটি বই প্রকাশিত হয়। এই বইয়ে এমন কিছু ভবিষ্যদ্বাণী উল্লেখ করেছেন তিনি যা পরবর্তীকালে শুধু যে সত্যি হয়েছে।

‘The Prophecies’ নামক বইয়ে নস্ট্রাদামুস উল্লেখ করেছেন যে, বিশ্বের সুপারপাওয়ারের রাজা হিসেবে দ্বিতীয়বার সিংহাসনে বসবেন এমন একজন, যিনি তাঁর জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। নস্ট্রাদামুস যখন এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই সময় পৃথক দেশ হিসেবে তখনও আত্মপ্রকাশ করেনি আমেরিকা। কিন্তু বর্তমানের যে সময়সীমা নস্ট্রাদামুস উল্লেখ করেছেন, সেই সময় আমেরিকা বিশ্বের সুপারপাওয়ারগুলির অন্যতম ছিল।

আর ট্রাম্প ৭৮ বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন। বলা যেতেই পারে, ট্রাম্পের জয়ের সঙ্গে সঙ্গে মিলে গেল নস্ত্রাদামুসের আরও একটি ভবিষ্যদ্বাণী।

আরও পড়ুন : তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ,পূর্বাভাস আগেই দিয়েছিলেন নস্ট্রাদামুস

উল্লেখ্য,বিখ্যাত ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎদ্রষ্টা কয়েকশো বছর আগে আমেরিকার রাজনীতির এই উল্লেখযোগ্য মোড় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে এযাবৎকালের বহু ঘটনার অলৌকিক মিল পাওয়া গিয়েছে। এমনকি ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুর সময়কালও মিলে গিয়েছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থানের মতো নানান ঘটনা তাঁর ভবিষ্যদ্বাণীর অঙ্গ। ১৫৬৬ সালে তার মৃত্যু হয় কিন্তু আজও তাঁর নিঁখুত ভবিষ্যদ্বাণীর জন্য তিনি বিখ্যাত সবার কাছেই।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর