দুর্ঘটনায় গুরুতর আহত অপূর্ব, তাসনিয়া ফারিণ ও পাভেল

‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ‘হাউ সুইট’ (HOW SWEET) ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউড জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। শুক্রবার (১৩ ডিসেম্বর) ছবির পরিচালক কাজল আরেফিন অমি, বিষয়টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে জানিয়েছেন। ফেসবুক পোস্টে পরিচালক অমি লিখেছেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই আংশিকভাবে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যায় তাঁদের। তবে চিকিৎসার পর চিকিৎসক নিশ্চিত করেছেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আসলে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় মোটরবাইকে দুর্ঘটনাটি ঘটেছে। যাতে বেশি কিছু ক্ষতি না হলেও আংশিকভাবে আহত হয়েছেন অপূর্ব, ফারিণ এবং পাভেল। একটি প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল থেকে ঢাকার জিন্দা পার্কে হাউ সুইটের শুটিং চলছিল। এ সময়ে দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং করা হয়। আর শুটের সময় মোটরবাইক চালানো অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসা শুরু করা হয় তাঁদের। এখন সুস্থ আছেন অভিনেতারা এবং হাসপাতালে আছেন। এদিকে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। যে ছবিতে অভিনয় করছেন অপূর্ব। আর এ ছবির মাধ্যমেই টলিউডে ডেবিউ করছেন ঢালিউডের বিখ্যাত অভিনেতা। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করেই। এ ছবির শুটিংয়ের জন্যে ২০২৩ সালে পুজোর সময়ে কলকাতায় এসেছিলেন অপূর্ব। এবং কলকাতা শহরটি ঘুরে দেখেছেন তিনি।

চালচিত্র ছবির গল্প বলছে, পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। আর তখনই এই রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের একজন রহস্যময় পুরুষ তাঁর হাত বাড়িয়ে দেন। যে চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আজ ছবির ট্রেলার রিলিজ। কিন্তু ছবির প্রচারে অপূর্ব কলকাতায় আসবেন কিনা জানা নেই। তার মধ্যে নায়কের গুরুতরভাবে জখম হওয়ার খবর সামনে এলো।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি