ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে J-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে ঠকঠক করে কাঁপছে মোল্লা ইউনূসের বাংলাদেশ। ভারতীয় সেনা ও বায়ু সেনার আক্রমণ প্রতিহত করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। ভারতীয় বায়ু সেনার সঙ্গে টক্কর দিতে চিন থেকে কিনছে যুদ্ধবিমান জে-১০সি। মূলত পাকিস্তান বায়ু সেনার পরামর্শেই ওই যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ বিমানবাহিনী। বর্তমানে পাক বায়ু সেনার ভান্ডারে চিনের ওই যুদ্ধবিমান মজুত রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান অবশ্য স্বীকার করতে চাননি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসাবে চিন থেকে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত হয়েছে। তাঁর ব্যাখ্যা, ‘বায়ু সেনাকে শক্তিশালী করতেই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবা হয়েছে। আর সেক্ষেত্রে বন্ধু চিনের তৈরি জে-১০সি যুদ্ধবিমানের কথা ভাবা হয়েছে।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভারতের সঙ্গে যুদ্ধের হুঙ্কার ছেড়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এমনকি ভারত অতর্কিতে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যশোর ও চট্টগ্রাম সেনা ঘাঁটিতে পাকিস্তান ও চিনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে। অভ্যন্তরীণ ডিউটি থেকে সরিয়ে সীমান্ত পাহারায় মোতায়েন করা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের।

বাংলাদেশ বিমান বাহিনীর ভান্ডারে বর্তমানে তেমন অত্যাধুনিক যুদ্ধবিমান নেই। মান্ধাতা আমলের এফ-৭এমবি যুদ্ধবিমান রয়েছে। কিন্তু সেই যুদ্ধবিমানের আয়ু শেষের দিকে। প্রথমে আমেরিকা থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ বায়ু সেনা। কিন্তু আমেরিকা ওই যুদ্ধবিমান দিতে রাজি হয়নি। এর পরে তুরস্ক, চিন-সহ বেশ কয়েকটি দেশের যুদ্ধাস্ত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা শুরু করে। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শামসের বিন মুসার ছেলে ববি হাজ্জাজকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের জন্য একাধিক দেশ বাংলাদেশকে যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত চিনের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

জে-১০সি যুদ্ধবিমান সম্পর্কে জানা গিয়েছে, এটি ৫৫.৫ ফুট লম্বা এবং ৩২.২ ফুট চওড়া। ১৯ হাজার ২২৭ কিলোগ্রাম পণ্য সামগ্রী নিয়ে আকাশে উড়তে পারে। ৪ হাজার ৯৫০ লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানটি ঘন্টায় ২ হাজার ২০৫ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। ৫৫০ থেকে ১৮৫০ কিলোমিটার দুরত্বের যে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। কমপক্ষে ৫০ হাজার উঁচু পর্যন্ত উড়ান ক্ষমতা রয়েছে। লেজার গাইডেড বম্ব, গ্লাইড বম্ব, স্যাটেলাইট বম্বও নিক্ষেপ করতে পারে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর