খেতে বসার আগে এই ৫ বিষয়ে খেয়াল রাখছেন তো…

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঘ না আসতেই জাঁকিয়ে বসেছে শীত। এর মধ্যে জিমে গিয়ে ঘাম ঝরানোটা কঠিন কাজই বটে। আবার মুখের সামনে ভালমন্দ খাবার থাকলে চোখও ফিরিয়ে নেওয়া যায় না। লোভ সামলাতে না পেরে বেশি খাবার খেয়ে ফেলছেন ? তবে সতর্ক হন.. অনেকে ওজন কমানোর জন্য নানা কসরত করে থাকেন। কিন্তু তবুও ওজন কমছে না ? সঠিক নিয়ম জানা আছে কী ?

খাবার স্কিপ না করা : অনেকে ওজন কমানোর জন্য টানা না খেয়ে থাকেন। আর তাতেই ভুল করে ফেলেন। দীর্ঘ সময় না খেয়ে থাকলে পরে তীব্র খিদে পায় এবং অতিরিক্ত খাবার খাওয়া হয়। যা থেকে ওজন বৃদ্ধির সম্ভাবনা থেকেই যায়। তাই কিছুক্ষণ পর পর হালকা কিছু খাবার খেতেই পারেন। এতে স্বাস্থ্য ভাল থাকবে আর ওজনও কমবে।

দুপুরের খাবার পর ঘুম নয় : দুপুরের খাওয়ার পর অনেকেই বিশ্রাম করে। লাঞ্চের পর ঘুম নেমে আসে চোখে। এই ভুল কাজ একদম নয়। খাবার খাওয়ার পর ১০ মিনিট হাঁটাহাঁটি করুন। এতে শরীর স্বস্তি মিলবে। পাশাপাশি খাবারও দ্রুত হজম হয়ে যাবে। যাঁদের ভাত-ঘুম দেওয়ার অভ্যাস তাঁরা সতর্ক হন।

খাবার আগে জল খান : খাবার খাওয়ার এক ঘণ্টা আগে থেকে অল্প করে গরম জল খাওয়া শুরু করুন। পরের মিলের আগে পর্যন্ত শুধু জল পান করুন। জল পেটকে ভরে রাখবে। এতে আপনি কম খাবার খাবেন। ফলে ওজন বাড়বে না।

কী ধরনের খাবার খাচ্ছেন খেয়াল করুন :  কখন কতটা পরিমাণে খাবার খাচ্ছেন যেমন জরুরি, তেমনই পাতে কী ধরনের খাবার রাখছেন সেই দিকেও নজর রাখতে হবে। অতিরিক্ত তেলে ভাজা, জাঙ্ক ফুড, মশলাদার খাবার, ময়দা দিয়ে তৈরি খাবার, অতিরিক্ত মাত্রায় কার্বহাইড্রেট এড়িয়ে চলুন। এর বদলে পাতে রাখুন সবুজ শাক-সবজি, মরসুমি ফল, বাদাম ইত্যাদি। খিদে পেলে তবেই খেতে বসুন।

আপনি কী ‘শীত কাতুরে’ ? এর পেছনে কোন জটিল রোগ লুকিয়ে নেই তো…

মানসিক চাপ কমান : দ্য ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ ওজন বাড়াতে সাহায্য করে। তাই মানসিক চাপ হরমোনের মাত্রাকে বাড়িয়ে তোলে। আর মানসিক চাপ দীর্ঘস্থায়ী হলে ওজন বৃদ্ধি এবং ক্ষুধামন্দ হয়ে থাকে। তাই যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলুন।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের