গল্ফগ্রিনে কাটা মুণ্ডুর বাকি দেহাংশ উদ্ধার হল রিজেন্ট পার্কে, জামাইবাবু গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: গল্ফগ্রিনে শুক্রবার (১৩ ডিসেম্বর) যে মহিলার কাটা মুন্ডু পাওয়া গিয়েছিল তার বাকি দেহের অংশ উদ্ধার হয়েছে রিজেন্ট পার্ক এলাকায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি সম্পর্কে নিহত তরুণীর জামাইবাবু। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে শুক্রবার রাতেই মৃতার নাম পরিচয় জানতে পারে পুলিশ। মৃতা মহিলা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। সেই সূত্র ধরে এই খুনের ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল সিট(SIT) গঠন হয়েছিল।

নেতাজিনগর, গল্ফগ্রিন ও রিজেন্ট পার্ক থানার(Regent Park P.S.) বাছাই করা অফিসারদের নিয়ে সিট গঠন করা হয়। সিটের অফিসাররা জামাইবাবু আতিকুর লস্করকে গ্রেফতার করে। দীর্ঘ জেরার পর সে স্বীকার করে দেহটি তিনটে টুকরো করেছিল সে। মুণ্ডুটি গল্ফগ্রিনের আবর্জনায় ফেলে দিয়েছিল। দেহের বাকি অংশটি রিজেন্ট পার্কে নিয়ে গিয়ে ফেলেছিল। শনিবার বিকেলে গল্ফগ্রিনের অদূরে রিজেন্ট পার্ক এলাকা থেকে শরীরের বাকি দুটি অংশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে যান সিটের অফিসাররা। জামাইবাবু কেন শ্যালিকাকে নৃশংস ভাবে খুন করল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার এই গল্ফগ্রিনে (GollfGreen) কাটা মুন্ডু পাওয়া প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। আমার বিশ্বাস পুলিশ খুব তাড়াতাড়ি এই খুনের ঘটনার কিনারা করবে। তবে এই ধরনের একটি ঘটনা বা কোন ফ্ল্যাটে ঘটে যাওয়া কোন ঘটনা এটা প্রমাণ করে না যে কলকাতায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের