জেলায় নাবালিকা প্রসূতির হার বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন , সরজমিনে খতিয়ে দেখতে হাজির জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,শালবনি: অফিস সময়ের শুরুতেই হঠাৎ জঙ্গলমহলের একটি সুস্বাস্থ্য কেন্দ্রে হানা দেন জেলাশাসক(DM) খুরশেদ আলী কাদেরী। অতর্কিতভাবে স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে কর্মীদের উপস্থিতি খতিয়ে দেখেন তিনি। নিজে চেয়ারে বসে পরীক্ষা করলেন রেজিস্টরে থাকা রোগীদের পরিসংখ্যান। খতিয়ে দেখলেন নাবালিকা প্রসুতির সংখ্যা কত। তবে সেই সংখ্যা যে রয়েছে সেটাও পরীক্ষা করেন তিনি। স্বাস্থ্যকর্মীদের জানান, নাবালিকাদের প্রেগনেন্সি সমস্যা বিষয়ে তারা যেন বোঝান গ্রামবাসীদের। চিত্রটা দেখা গেল শালবনির জঙ্গলমহল এলাকার কর্ণগড়ে সুস্বাস্থ্য কেন্দ্রে।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল(Ghatal), কেশপুর, খড়গপুরের আদিবাসী অধ্যুষিত এলাকাতে নাবালিকা বিয়ের প্রবণতা সবথেকে বেশি। যে কারণে এই ধরনের প্রসূতিদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। প্রসূতি মৃত্যুর ঘটনার পেছনে নাবালিকাদের বিয়ের বিষয়টি সব থেকে আগে সামনে এসেছে। জেলার সব থেকে বেশি নাবালিকা বিয়ের ঘটনা পিছিয়ে পড়া এলাকাগুলিতে। তাই নানান পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সামনে এনে নাবালিকাদের বিয়ে আটকানোর চেষ্টা হয়েছে। এরপরেও ফিল্ড স্তরে কতটা বাস্তবায়ন হয়েছে তা দেখতে ভিজিট জেলাশাসকের।

শালবনী থানার(Salbani P.S.) অন্তর্গত কর্ণগড় এলাকায় হাজির হয়ে গিয়েছিলেন জেলাশাসক। সেখানকার সুস্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলার সাথে সাথে নিজের চেয়ার টেবিলে বসে রেজিস্টার পরীক্ষা করেন। সেখানে প্রসূতিদের নাম দেখে নাবালিকা প্রসূতি কতখানি তাও হিসেব করেন। স্বাস্থ্যকর্মীদের কাছে জানার চেষ্টা করেন এদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে ওষুধের মজুদ কতটা রয়েছে। স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে জেলাশাসক জানতে পারেন,জঙ্গলমহলের ওই এলাকাতে নাবালিকা প্রসূতির সংখ্যা যথেষ্ট বেশি। তাদের জন্য বিভিন্ন বোঝানোর চেষ্টাও যথেষ্ট হচ্ছে বলেও স্বাস্থ্য কর্মীরা জানান। জেলাশাসক পরামর্শ দেন,রূপশ্রী সহ বিভিন্ন যে সমস্ত সরকারি সুবিধা রয়েছে তা নাবালিকাদের বোঝানো হোক। নাবালিকা বিয়ে ও প্রসূতি আটকাতে সকলেই তৎপর হোক, এমনকি স্বাস্থ্য কর্মীরাও।

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর পাশেই থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঢুকে পড়েন জেলাশাসক। সেখানে খাবারের মান পরীক্ষা করে কথা বলেন কর্মীদের সঙ্গে। তারপরে চলে যান একটি রেশন দোকানে(Ration Shop)। রেশনে দেওয়া চালের গুণমান পরীক্ষা করেন তিনি। কথা বলেন কর্মীদের সঙ্গে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন গ্রামবাসীরা কি কি সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না।এদিন জেলাশাসক বলেন-” নাবালিকা বিয়ে বন্ধের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সেই কাজ ইতিবাচক একটা প্রভাব ফেলেছে। পরিসংখ্যান অনেক কমেছে। মানুষকে সর্বস্তরের মাধ্যমে সচেতন করার কাজ চলছে। আশা রাখছি খুব শীঘ্রই সেই সংখ্যা শুন্যতে এসে হাজির হবে।”

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের