১৬ কোটির বাড়ি, ৬০ লাখ টাকার গয়না … তল্লাশিতে বরখাস্ত আধিকারিকের বিপুল সম্পত্তির হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়ডা উন্নয়ন প্রকল্পের  বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা । টানা ১৮ ঘণ্টা ধরে রবীন্দ্র সিং যাদবের বাড়িতে চলে তল্লাশি। আর ভিজিল্যান্স টিমের এই তল্লাশিতে নেমেই আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার করল কোটি কোটি টাকার সম্পত্তি।

অভিযানে রবীন্দ্র যাদবের বাড়ি থেকে ৬০  লক্ষ টাকার গয়না এবং  ১৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। সেইসঙ্গে রবীন্দ্র যে বাড়িতে থাকেন তাঁর মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর গৃহস্থালী সামগ্রী এবং ইলেকট্রনিক সরঞ্জামের আনুমানিক মূল্য ৩৭  লক্ষ টাকা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে চার চাকা দুটি গাড়ি  এবং পাসপোর্ট ।  এখান থেকেই স্পষ্ট যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন নয়ডার সরকারি কর্মকর্তা রবীন্দ্র যাদব। বলা বাহুল্য, বর্তমানে এই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে ।

উল্লেখ্য, ২০০৭ সালে নয়ডার উন্নয়নের দায়িত্বে থাকাকালীন সময় 9712 বর্গ মিটার সরকারি প্লট  রবীন্দ্র বেআইনি ভাবে হস্তান্তর করেছিল। আর সেই অভিযোগের প্রেক্ষিতে  তদন্ত শুরু করেছে সিবিআই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অভিযোগের তদন্ত করতেই ভিজিল্যান্স টিম রবীন্দ্রের বাড়িতে তল্লাশিতে নামে। আর তাতেই উদ্ধার হয় বিপুল সম্পত্তি । ইতিমধ্যেই  ইউপি ভিজিল্যান্স বিভাগ দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে রবীন্দ্র সিং যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর