মধ্য কলকাতার তালতলায় ফল বিক্রেতার কাছে তোলা না পেয়ে ছুরি দিয়ে আঘাত, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: তালতলা থানা এলাকার আঘা মেহেদী স্ট্রিটে এক যুবককে ছুড়ির কোপ। NRS হাসপাতালে ভর্তি ঐ যুবকের নাম সাফি আহমেদ। অভিযোগ, সবজির দোকানে তোলাবাজি করতে আসে কয়েকজন। অভিযোগ,টাকা না দিয়ে সবজি রোজ নিয়ে যায় তাঁরা। শনিবার রাতে নেশাগ্রস্থ অবস্থায় এসে ঝামেলা শুরু করে ওই দুষ্কৃতীরা । দোকানদারের ছেলে সাফি আহমেদ ঝামেলা থামাতে এলে তার ওপর আক্রমণ করা হয় ছুড়ি দিয়ে। এলাকায় সিসিটিভি(CCTV) থাকলেও কাজ করে না বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্তদের কঠোর শাস্তি হোক দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনা তদন্তে নেমেছে তালতলা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে মেহেদি বাগান এলাকার দুই ব্যবসায়ী মানোয়ার(Manowar) ও সফি আহমেদ(Safi Ahamed) তাদের মধ্যে বচসা বাধে। মানোয়ার কলা ব্যবসায়ী। সফি আহমেদ প্রতিদিন মানোয়ারের কাছ থেকে কলা নিত। টাকা দিত না। উপরন্ত যে ক্রেটে করে কলা নিত, সেগুলি ফেরত দিত না। একে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা বাধে। অভিযোগ তর্কাতর্কি চলার সময় কলা কাটার ছুরি বের করে সফির ওপর হামলা চালায় মানোয়ার।

হামলায় সফির শরীরের বাঁদিকে পেটের কাছে বড়সড়ো আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় সেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্র প্রচারের পর এখন অবস্থা স্থিতিশীল। তালতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন মানোয়ার, আফ্রিদি এবং সইফ। মানোয়ার মূল অভিযুক্ত বলে পুলিশ মনে করছে। যদিও মানোয়ারের দাবি সে নির্দোষ। সোমবার ধৃত তিনজনকে তালতলা থানার (Taltala P.S.)পুলিশ আদালতে পেশ করবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের