শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও হাওড়া: সাধু,সন্ত্রদের উপস্থিতিতে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে লক্ষ কন্ঠে গীতা পাঠ হল। এই মঞ্চ থেকে রবিবার বাংলাদেশী হিন্দুদের উপর চলা অবিরাম অত্যাচারের বিরুদ্ধে সরব হন সকলে।সাধু,সন্ত্রদের উপস্থিতিতে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়।

এদিন এই লক্ষ কন্ঠে গীতা পাঠে সারা ভারত থেকে প্রায় ১১০০ জন বিশিষ্ট সাধু সন্ত্ররা আসেন। এর পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার(MP Sukanta Mazumdar), দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, বিজেপি নেতা দিলীপ ঘোষ,অর্জুন সিং, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে।‌রবিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার(MP Sukanta Mazumdar) জানান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে।অন্যদিকে, এদিনের লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দু পীরিত মানুষদের পাশে সকলকে থাকার অনুরোধ জানান তিনি।

এদিকে,১৫ই ডিসেম্বর ২০২৪ হাওড়া জেলারকরাতবেরিয়া গ্ৰামে প্রাতঃকাল হইতে ভুবন মঙ্গলশ্রী হরিনাম সংকীর্ত্তন দ্বারা শ্রুতিমধুর পরিবেশে দিনের অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠান মঞ্চে সমস্ত সাধু, আচার্যদেব সমাগমে এক মাঙ্গলিক শ্রীহরিনাম কীর্ত্তনে এক বিপুল সংখ্যক ভক্তের সমাগমে করাতবেড়িয়া গ্রাম নিশ্চিত রূপে ঐশ্বরীয় ধামে পরিণত হয়। সময় ১০ ঘটিকা হইতে শ্রীল মহারাজের শ্রীমন্দিরে মহাভিষেক, পূজা, বহুবিধ ব্যাঞ্জনাদি এবং নানারকম মিষ্টান্ন ভোগ নিবেদনের পর মঙ্গলারতি অনুষ্ঠিত হয়। প্রাতঃ ও সান্ধ্য অধিবেশনে বিভিন্ন আচার্য্যদেব, সন্ন্যাসী দ্বারা গুরু মহিমা কীর্ত্তন করা হয়।

ভাগবতীয় হরিকথামৃত, শ্রীলমহারাজের গুণ মহিমা শ্রবণ করিয়া সুধীসমাজ মুগ্ধ এবং ভক্তবৃন্দ আপ্লুত হন। সারাদিনের এই ভক্তানুষ্ঠানে এক স্বর্গীয় ভক্তির বন্যায় সকল জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে প্লাবিত হইয়া এক বিরল আনন্দ ও সুখানুভূতি লাভ করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনগণ ব্যাতীত প্রশাসন, সরকারি বিভাগ সমূহের পূর্ণ সহযোগিতা প্রশংসনীয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের