ব্যাট-বল হাতে ২২ গজ কাঁপালেন সাংসদরা, জিতলেন কারা জানেন?

শেষে কিরেন রিজিজুর নেতৃত্বে রাজ্যসভার চেয়ারম্যানের একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করতে পারে সক্ষম হন। লোকসভার কাছে ৭৩ রানে পরাজিত হয় রাজ্যসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১৫ ডিসেম্বর) সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই আয়োজিত হল T20 ক্রিকেট টুর্নামেন্ট। মিলে গেলেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। সকলেই ক্রিকেট খেলায় মেতে উঠলেন। আসলে, টিবি রোগের বিরুদ্ধে সচেতনতা প্রচারের জন্যেই আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আর এই ক্রিকেট ম্যাচে লোকসভার ১১ জন এবং রাজ্যসভার ১১ জন সাংসদ অংশ নিয়েছিলেন। একে ওপরের সঙ্গে হাত মিলিয়ে খেলেছেন। আর এই ক্রিকেট টুর্নামেন্টটি সাজানো হয়েছিল T20 ফরম্যাটে। উভয় দলের খেলোয়াড়রা নিজেদের টিমের জার্সিতে মাঠে নামেন। তাঁদের সকলের জার্সিতে লেখা ছিল ‘টিবি হারবে ভারত জিতবে’। তবে দুই দলের মধ্যে লড়াইয়ে জিতল কে? এখানেও হল জোরকদমে লড়াই।

লোকসভা স্পিকারের তালিকায় ছিলেন, অনুরাগ সিং ঠাকুর (অধিনায়ক), গুরমিত সিং মিট হায়ার, মনোজ তিওয়ারি, দীপেন্দ্র সিং হুডা, কে রাম মোহন নাইডু, তেজস্বী সূর্য, রাজীব প্রতাপ রুডি, চন্দ্রশেখর রাবন, লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, দুষ্যন্ত সিং, অরুণ গোভিল, মুরলিধর মোহল, রাজেশ ভার্মা, ওমপ্রকাশ রাজে নিম্বলকর, দেবেশ শাক্য, পুষ্পেন্দ্র সরোজ, সাগর নিশিদালা, আপিদালা খান, নাভিদালা, দেবাশী কালিদালা। এবং রাজ্যসভার তালিকায় ছিলেন, কিরেন রিজিজু (ক্যাপ্টেন), কমলেশ পাসওয়ান, মোহাম্মদ আজহারউদ্দিন, ইমরান প্রতাপগড়ী, রাঘব চাড্ডা, ডেরেক ও’ব্রায়েন, নীরজ ডাঙ্গি, সিএম রমেশ, সৌমিত্র খান, সুধাকর, অনিল কুমার যাদব, বিজয় কুমার দুবে, সুরেন্দ্র সিং নগর, নীরজ শেখর, অশোক মিত্তল, অমরপাল মৌর্য, দুরাই ভাইকো, তোখান সাহু, রবি কিষাণরা। এদিন ম্যাচে রাজ্যসভা এবং লোকসভা সকলেই মিলেমিশে গিয়েছিলেন। তবে লোকসভা একাদশের নেতৃত্ব দিয়ে ছিলেন, অনুরাগ ঠাকুর। রাজ্যসভার একাদশের নেতৃত্বে ছিলেন কিরেণ রিজিজু।

ম্যাচে লোকসভার একাদশ সাংসদ প্রথমে ব্যাট করেছিলেন। তাঁরা ২০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান তুলেছিলেন। তবে ম্যাচের প্রথমে লোকসভার সাংসদদের স্কোর খুব একটা ভাল হয়নি। প্রথম ২০ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার- মনোজ তিওয়ারি এবং দীপেন্দ্র সিং হুডা। অন্যদিকে ১৩ রানে সৌমিত্র খানের বলে বোল্ড আউট হন মনোজ তিওয়ারি। এরপর অধিনায়ক অনুরাগ ঠাকুর দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং চন্দ্রশেখর আজাদের সঙ্গে সেঞ্চুরি করেন। অনুরাগ ৬৫ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস তোলেন। চন্দ্রশেখর ২৩ বলে ৫৪ রান করেন। তবে খাতা খুলতে পারেননি রামমোহন নাইডু। দেবেশ শাক্য ৯ রান করেই বিদায় নেন। মোহাম্মদ আজহারউদ্দিনের বলে বোল্ড আউট হন। অন্যদিকে লোকসভার একাদশের করা ২৫২ রান তুলতে ঘাম ছোটে রাজ্যসভার। রাজ্যসভা একাদশ দলটির শুরুটা ভাল ছিল না এবং অধিনায়ক কিরেণ রিজিজু মাত্র ১ রান করেই আউট হয়ে যান। দীপেন্দ্র সিং হুডা করেন ২৬ রান। খাতা খুলতে পারেননি ইমরান প্রতাপগড়ি। শেষে কিরেণ রিজিজুর নেতৃত্বে রাজ্যসভার চেয়ারম্যানের একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭৮ রান করতে পারে সক্ষম হন। লোকসভার কাছে ৭৩ রানে পরাজিত হয় রাজ্যসভা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর