ট্রেনের চালকদের সতর্কতায় বাঁচল ৮ টি সিংহের প্রাণ

রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল বনের রাজারা। তখনই সিংহগুলিকে দেখামাত্র জোরে ব্রেক কষে দেয় পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেনের চালকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়মতো ব্রেক কষে ৮ টি সিংহের প্রাণ বাঁচালেন পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেনের চালকরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, গুজরাতের ভাবনগর জেলায়। রবিবার একজন কর্মকর্তা জানিয়েছেন, দিন দুয়েক আগেই ভাবনগর জেলার একটি রেলওয়ে স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল ৮ টি সিংহ। রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল বনের রাজারা। তখনই সিংহগুলিকে দেখামাত্র জোরে ব্রেক কষে দেয় পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেনের চালকরা। যার ফলে জীবন বেঁচে যায় ৮ টি সিংহের। বিষয়টি বেশ কয়েকদিন ধরেই চলছিল। এক্ষেত্রে পশ্চিম রেলওয়ের ভাবনগর বিভাগের লোকো পাইলটদের কুর্নিশ।

উল্লেখ্য, লোকো পাইলটদের সতর্কতা এবং বন বিভাগের ট্র্যাকারদের সহায়তায় এ পর্যন্ত ২০২৪ সালে ১০৪ টি সিংহ উদ্ধার হয়েছে। সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার হাপা থেকে পিপাভাভ বন্দনগামী একটি পণ্য ট্রেনের যাতায়াতের পথে পাঁচটি সিংহকে রেলওয়ে ট্র্যাক অতিক্রম করতে দেখতে পান ওই ট্রেনের চালক। এরপর সতর্কতা অবলম্বনে তখনই তিনি সজোরে ট্রেনের ব্রেক কষেন। ফলে সিংহগুলি সাবধানে স্থানান্তর করতে পারে। এরপর বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ট্রেনটিকে চলাচলের অনুমতি দেয়। একইভাবে গত শুক্রবারও একটি যাত্রীবাহী ট্রেন চলাচলের মাঝেই রেল ট্র্যাকে চলে আসে দুটি সিংহী।

তাদের বাঁচাতে তখন যাত্রীবাহী ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেয়। সে যাত্রায় বেঁচে যায় সিংহীগুলি। এরপর বনরক্ষীদের খবর দেওয়া হয়। এবং তাঁরা ছুটে আসে। বণ্যপ্রানীদের সরে যেতে দেখে ট্রেনটি চলাচলের অনুমতি দেয়। এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে উত্তর গুজরাতের একটি রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় কয়েকটি সিংহ মারা গিয়েছিল। এরপরেই লোকো পাইলটরা সতর্কতা অবলম্বন করেন। এমন পরিস্থিতিতিতে এখন বন বিভাগ রেললাইনের চারপাশে বেড়া তৈরি করেছে, যাতে ট্রেনের ধাক্কা থেকে সিংহ বাঁচানো সম্ভব হয়।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর