উস্তাদ জাকির হুসেন আর নেই, জানিয়েছে তাঁর পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন আর নেই। চিকি‍ৎসাধীন অবস্থায় আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পরিবারের তরফে কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রয়াত জাকির হুসেন স্ত্রী অ্যান্তোনিয়া মিনেকোলা, দুই কন্যা আনিসা ও ইসাবেলা কুরেশি-সহ অগণিত গুণমুগ্ধ ভক্তদের রেখে গিয়েছেন।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরেই কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেনের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। উচ্চ রক্তচাপ জনিত সমস্যার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যার কারণে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পী ভর্তি রয়েছেন বলে জানিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী নির্মলা বাচানি। রাতেই খবর ছড়ায় হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তবলার জাদুকর। ওই অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। যদিও ঘন্টাখানেকের মধ্যেই শিল্পীর ভাগ্নে আমীর অওলিয়া সমাজমাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন, ‘উস্তাদ জাকির হোসেনের মৃত্যুর খবরের কোনও সত্যতা নেই। সানফ্রান্সিসকোর হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকি‍ৎসাধীন কিংবদন্তি তবলাবাদক।’ অনুরাগী-সহ জাকিরের গুণমুগ্ধদের কাছে তিনি বিশেষ প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। আমীর অওলিয়ার পোস্টের পরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করে দেওয়া বার্তা সমাজমাধ্যম থেকে মুছে দেওয়া হয়েছে।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকির হুসেনের। তাঁর পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলা বাদক। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।  চলতি বছরে তাঁর হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে। পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো দিকপাল শিল্পীদের সঙ্গেও তবলায় সঙ্গত করেছেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হুসেন।

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর