বিটকয়েনে লগ্নিকারীদের ‘গোল্ডেন টাইম, সব রেকর্ড ভেঙে দাম ছাড়াল ১ লাখ ৬ হাজার ডলার

আগামী ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই গতকাল রবিবার বিটকয়েনের দাম ১ লাখ ৬ হাজার ডলারে পৌঁছেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন লগ্নিকারীদের জন্যে ‘গোল্ডেন টাইম’, সব রেকর্ড ভেঙে দাম ছাড়াল ১ লক্ষ ৬ হাজার ডলার। নিঃসন্দেহে নতুন রেকর্ড গড়ল ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। আগামী ২০ জানুয়ারি আমেরিকার মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর পর আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই গতকাল রবিবার বিটকয়েনের দাম ১ লাখ ৬ হাজার ডলারে পৌঁছেছিল।

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের পর থেকে ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের মূল্য বাড়ছে। এ পর্যন্ত ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে বিটকয়েনের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিটকয়েনের মূল্য গতকালের তুলনায় আজ সোমবার সকালে এশিয়ার বাজারে কিছুটা কমেছে, ১ লাখ ৪ হাজার ৫০০ ডলার হয়েছে। তবে ট্রাম্প রাজত্বে বিটকয়েনের মূল্যবৃদ্ধির কারণ মোটামুটি সবারই জানা। কারণ ট্রাম্প অনেক বিটকয়েনবান্ধব। যুক্তরাষ্ট্রকে বিটকয়েনের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রারও রিজার্ভ গড়ে তুলবেন তিনি।

ডিসেম্বরের শুরুতেই সিলিকন ভ্যালির উদ্যোক্তা ও পেপলের সাবেক নির্বাহী ডেভিড স্যাক্সকে ক্রিপ্টোমুদ্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ করেছেন ট্রাম্প। এছাড়াও তিনি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান হিসেবে ক্রিপ্টোমুদ্রাবান্ধব পল অ্যাটকিন্সকে নিয়োগ করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণের দিনেই এসইসির বর্তমান প্রধান গ্যারি জেন্সলার পদত্যাগ করবেন। যাঁকে ক্ষমতায় বসার প্রথমদিনেই বরখাস্ত করবেন বলে জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। কারণ জেন্সলার ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট